রোনালদোর কাতারে থাকতে পারাটা বিরাট সম্মানের: লিওনেল মেসি


লাখোকণ্ঠ অনলাইন ডেস্ক প্রকাশের সময় : ১৭ জুন, ২০২৬, ১:৫৪ অপরাহ্ণ
রোনালদোর কাতারে থাকতে পারাটা বিরাট সম্মানের: লিওনেল মেসি

বিশ্ব ফুটবলের ইতিহাসে একের পর এক রেকর্ড ভাঙা-গড়ার নাম লিওনেল মেসি। ২০২৬ বিশ্বকাপে আলজেরিয়ার বিপক্ষে দুর্দান্ত হ্যাটট্রিক করে আবারও ইতিহাসের পাতায় নিজের নাম উজ্জ্বল করলেন আর্জেন্টাইন অধিনায়ক।

এই হ্যাটট্রিকের মাধ্যমে বিশ্বকাপের সর্বকালের সর্বোচ্চ গোলদাতার তালিকায় রোনালদোর ১৫ গোলের রেকর্ড ভেঙে জার্মান কিংবদন্তি মিরোস্লাভ ক্লোসার ১৬ গোলের রেকর্ডে পৌঁছে গেছেন তিনি।

ম্যাচ শেষে রেকর্ড স্পর্শ করার অনুভূতি জানাতে গিয়ে আবেগঘন প্রতিক্রিয়া দেন মেসি। তিনি বলেন, ‘এত বড় বড় কিংবদন্তিদের সঙ্গে একই তালিকায় থাকতে পারা আমার জন্য বিরাট সম্মানের। বিশেষ করে রোনালদো নাজারিওর মতো একজন ফুটবলারের নামের পাশে নিজের নাম দেখতে পারা সত্যিই গর্বের।’

ব্রাজিলের কিংবদন্তি স্ট্রাইকার রোনালদোকে স্মরণ করে মেসি আরো বলেন, ‘তিনি সর্বকালের সেরাদের একজন। আমি ছোটবেলায় তার খেলা দেখে মুগ্ধ হতাম। তবু তিনি তালিকার এক নম্বরে নেই। এটা দেখলেই বোঝা যায় বিশ্বকাপের ইতিহাস কতটা সমৃদ্ধ এবং এখানে কত বড় বড় খেলোয়াড় খেলেছেন। তার মতো একজন কিংবদন্তির সঙ্গে তুলনা হওয়াটাও আমার জন্য বিশেষ কিছু।’

ফুটবলের প্রতি নিজের ভালোবাসার কথাও তুলে ধরেন আটবারের ব্যালন ডি’অরজয়ী এই তারকা। মেসি বলেন, ‘আমি ফুটবল খেলতে ভালোবাসি। ছোটবেলা থেকেই এই খেলাটাই আমার জীবন। যখন আমি নিজেকে ভালো অবস্থায় অনুভব করি, তখন মাঠে নিজের শতভাগ দেওয়ার চেষ্টা করি।ফুটবল এখনো আমাকে আগের মতোই আনন্দ দেয়।’

আলজেরিয়ার বিপক্ষে হ্যাটট্রিক করে শুধু ক্লোসার রেকর্ডই স্পর্শ করেননি মেসি, বিশ্বকাপের গোল্ডেন বুটের দৌড়েও নিজেকে এগিয়ে নিয়েছেন। এখন বিশ্বকাপে সর্বকালের সর্বোচ্চ গোলদাতার একক রেকর্ড গড়তে মেসির প্রয়োজন আর মাত্র একটি গোল। আর সেই লক্ষ্য পূরণ করতে পারলে বিশ্ব ফুটবলের ইতিহাসে আরো একটি অনন্য উচ্চতায় পৌঁছে যাবেন আর্জেন্টাইন মহাতারকা।

লাখোকণ্ঠের খবর পেতে ফেসবুক পেজ ফলো করুন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০