কাকরাইলে দোকানে গিয়ে হুমকি-ধমকি, নিরাপত্তাহীনতায় তিন ব্যক্তি


প্রতিনিধি প্রকাশের সময় : ৫ নভেম্বর, ২০২৬, ১:১৭ অপরাহ্ণ ৬৭
কাকরাইলে দোকানে গিয়ে হুমকি-ধমকি, নিরাপত্তাহীনতায় তিন ব্যক্তি

নিজস্ব প্রতিনিধি

রাজধানীর কাকরাইল এলাকায় একটি দোকানে গিয়ে কয়েকজন ব্যক্তির বিরুদ্ধে হুমকি-ধমকি ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানিয়েছেন ভুক্তভোগীরা। বিষয়টি জানিয়ে পল্টন থানায় লিখিত অভিযোগ দিয়েছেন মোহাম্মদ খালেদ নামে এক ব্যক্তি।

লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, গত ২৮ সেপ্টেম্বর আনুমানিক বিকেল ৪টা ৩০ মিনিটে কাকরাইল এলাকার একটি মোটরসাইকেল বিতান দোকানে এ ঘটনা ঘটে। অভিযোগকারী মোহাম্মদ খালেদ তাঁর সহযোগী মোহাম্মদ কামাল ও মোহাম্মদ মিজানকে নিয়ে দোকানের প্রকৃত মালিকের প্রতিনিধি হিসেবে সেখানে ফার্নিচার তৈরির কাজ তদারকি করছিলেন।

এ সময় কয়েকজন ব্যক্তি দোকানে এসে তাঁদের হুমকি-ধমকি দেন এবং ভয়ভীতি প্রদর্শন করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। একই সঙ্গে ভবিষ্যতে ওই এলাকায় আর না আসার জন্যও হুমকি দেওয়া হয় বলে দাবি ভুক্তভোগীদের।

অভিযোগকারী জানান, ঘটনার পর থেকে তাঁরা চরম আতঙ্ক ও নিরাপত্তাহীনতার মধ্যে রয়েছেন। ভবিষ্যতে যেন এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে এবং তাঁদের নিরাপত্তা নিশ্চিত হয়, সে জন্য বিষয়টি থানায় অবহিত করেছেন।

এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ এবং ভবিষ্যতের জন্য অভিযোগটি সাধারণ ডায়েরিভুক্ত করার আবেদন জানিয়েছেন তিনি। অভিযুক্তরা হলেন ডা. সোহান, মনির , মুরাদ।

তবে অভিযোগের বিষয়ে অভিযুক্ত ব্যক্তিদের বক্তব্য এবং পুলিশের আনুষ্ঠানিক অবস্থান জানা যায়নি।

ই-প্রিন্ট

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০