পরোয়ানা ছাড়া সাংবাদিক গ্রেপ্তার না করার বিধান বিষয়ে যা জানাল তথ্য প্রতিমন্ত্রী


প্রতিনিধি প্রকাশের সময় : ৫ নভেম্বর, ২০২৬, ২:৪২ অপরাহ্ণ ৬০
পরোয়ানা ছাড়া সাংবাদিক গ্রেপ্তার না করার বিধান বিষয়ে যা জানাল তথ্য প্রতিমন্ত্রী

লাখোকণ্ঠ প্রতিবেদক : আদালতের পরোয়ানা ছাড়া কোনো সাংবাদিককে গ্রেপ্তার না করার বিধান সাইবার সুরক্ষা আইনে অন্তর্ভুক্ত করার বিষয়টি বিবেচনা করছে সরকার। আইনটি স্পর্শকাতর হওয়ায় সব পক্ষের সঙ্গে আলোচনা শেষ না করে তাড়াহুড়ো করে প্রণয়ন করতে চায় না সরকার।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপি এ কথা জানান।

 

এক সাংবাদিককে গ্রেপ্তারের বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, তাকে গ্রেপ্তার করা হয়নি, হেফাজতে নেওয়া হয়েছিল। সংশ্লিষ্ট ব্যক্তিদের নিরাপত্তা এবং প্রতিষ্ঠানকে সুরক্ষার বিষয়টি বিবেচনায় নিয়ে হয়তো তাদের কিছুক্ষণের জন্য সেখান থেকে সরিয়ে নেওয়া হয়েছিল। পরে তাদের ছেড়ে দেওয়া হয়েছে।

তিনি বলেন, আইনের ঊর্ধ্বে কেউ নয়। তবে আদালতের পরোয়ানা ছাড়া সাংবাদিকদের গ্রেফতার না করার দাবিটি সাইবার সুরক্ষা আইনে অন্তর্ভুক্ত করার বিষয়টি বিবেচনা করা হচ্ছে।

প্রতিমন্ত্রী আরও বলেন, সাইবার সুরক্ষা আইন প্রণয়নের আগে সব পক্ষের সঙ্গে আলোচনা শেষ করতে চায় সরকার। আইনটি স্পর্শকাতর হওয়ায় এ বিষয়ে তাড়াহুড়ো করা হবে না।

ই-প্রিন্ট

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০