সাভারে ভূমিসেবায় পরিবর্তনের দাবি, নামজারি নিষ্পত্তি ও রাজস্ব আদায়ে অগ্রগতি


মহসিন খান বুলবুল, সাভার প্রকাশের সময় : ২৭ জুন, ২০২৬, ৭:৪১ অপরাহ্ণ ৬০১
সাভারে ভূমিসেবায় পরিবর্তনের দাবি, নামজারি নিষ্পত্তি ও রাজস্ব আদায়ে অগ্রগতি

ঢাকার সাভার উপজেলা ভূমি অফিসে সেবার মানোন্নয়ন, নামজারি নিষ্পত্তির গতি বৃদ্ধি এবং রাজস্ব আদায়ে অগ্রগতির দাবি করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবদুল্লাহ আল আমিনের নেতৃত্বে এসব পরিবর্তন এসেছে বলে ভূমি অফিস সূত্রে জানানো হয়েছে।
ভূমি অফিস সূত্রে জানা যায়, সম্প্রতি ঢাকা জেলার ১৯টি সার্কেলের ভূমিসেবা মূল্যায়নে সাভার সার্কেল দ্রুত সময়ে নামজারি (মিউটেশন) নিষ্পত্তির ক্ষেত্রে নবম স্থান অর্জন করেছে।
কর্তৃপক্ষের দাবি, বর্তমান সহকারী কমিশনার (ভূমি) দায়িত্ব গ্রহণের পর জমিসংক্রান্ত দীর্ঘদিনের অমীমাংসিত বিরোধ ও মিসকেস নিষ্পত্তিতে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। এ পর্যন্ত প্রায় এক হাজার মিসকেস নিষ্পত্তি করা হয়েছে বলে ভূমি অফিস জানিয়েছে।

রাজস্ব আদায়ের ক্ষেত্রেও সাভার সার্কেল লক্ষ্যমাত্রার ১০২ শতাংশ ভূমি উন্নয়ন কর আদায় করেছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট দপ্তর।
এ ছাড়া সরকারি খাল, খাসজমি ও অন্যান্য সরকারি সম্পত্তি অবৈধ দখলমুক্ত করতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে বলে ভূমি অফিস সূত্রে জানানো হয়েছে।

ভূমিসেবা নিতে আসা কয়েকজন সেবাগ্রহীতা বলেন, আগের তুলনায় সেবা পেতে সময় কম লাগছে। দালালের দৌরাত্ম্যও কমেছে বলে তাঁদের দাবি। তাঁরা আরও বলেন, বর্তমানে সরাসরি কর্মকর্তার সঙ্গে কথা বলে সমস্যার সমাধানের সুযোগ পাচ্ছেন।

সহকারী কমিশনার (ভূমি) কার্যালয় জানিয়েছে, ভূমি অফিসকে আরও ডিজিটাল, স্বচ্ছ ও জবাবদিহিমূলক প্রতিষ্ঠানে পরিণত করার লক্ষ্যে বিভিন্ন কার্যক্রম চলমান রয়েছে।

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১