দামুড়হুদায় মোটরসাইকেলের ধাক্কায় মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু


শিমুল রেজা, চুয়াডাঙ্গা প্রকাশের সময় : ২৯ জুন, ২০২৬, ১:২১ পূর্বাহ্ণ ২৭
দামুড়হুদায় মোটরসাইকেলের ধাক্কায় মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় মোটরসাইকেলের ধাক্কায় মায়ের কোল থেকে সড়কে ছিটকে পড়ে স্বর্ণা খাতুন (শিশু) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন শিশুটির নানী সাজেদা খাতুন।

রোববার (২৮ জুন) দুপুরে উপজেলার চিৎলা দেশভাটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত স্বর্ণা খাতুন মেহেরপুর সদর উপজেলার বাসিন্দা সাজেদুল ইসলামের মেয়ে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনে অংশ নিতে শিশুটিকে নিয়ে তার মা ও নানী দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যান। ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর পর তাঁরা ভ্যানে করে বাড়ি ফিরছিলেন। পথে চিৎলা দেশভাটা এলাকায় একটি দ্রুতগতির মোটরসাইকেল ভ্যানটিকে ধাক্কা দিলে শিশুটি মায়ের কোল থেকে সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হয়। এ সময় ভ্যান থেকে পড়ে আহত হন শিশুটির নানীও।

স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন। আহত সাজেদা খাতুন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মেসবাহ উদ্দিন বলেন, দুর্ঘটনার ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

লাখোকণ্ঠের খবর পেতে ফেসবুক পেজ ফলো করুন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০