দেশে মৃদু ভূমিকম্প অনুভূত


লাখোকণ্ঠ অনলাইন ডেস্ক প্রকাশের সময় : ২৯ জুন, ২০২৬, ১২:১৩ পূর্বাহ্ণ ৫৩৯
দেশে মৃদু ভূমিকম্প অনুভূত

দেশে ফের ভূমিকম্প অনুভূত। কক্সবাজারসহ দেশের কয়েকটি অঞ্চলে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। রোববার (২৮ জুন) রাত ৯টা ৫৩ মিনিটে এই ভূমিকম্প অনুভূত হয়।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্রের তথ্য অনুযায়ী, রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৪ দশমিক ১।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল বাংলাদেশ-মিয়ানমার সীমান্তবর্তী এলাকায় (অবস্থান: ২১.৫৭° উত্তর অক্ষাংশ ও ৯২.৫৯° পূর্ব দ্রাঘিমাংশ)। রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্র থেকে এর উপকেন্দ্রের দূরত্ব প্রায় ৩৩৪ কিলোমিটার দক্ষিণ-পূর্বে।

তাৎক্ষণিকভাবে ভূমিকম্পে কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

লাখোকণ্ঠের খবর পেতে ফেসবুক পেজ ফলো করুন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১