
শনিবার (৩০ মে) দুপুরে কুমিল্লা শিল্পকলা একাডেমিতে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনাসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে এই অভিযোগ করেন কুমিল্লা জেলা পরিষদের প্রশাসক ও বিএনপির বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক মো. মোস্তাক মিয়া।
কুমিল্লা দক্ষিণ জেলা ও মহানগর বিএনপি এই কর্মসূচির আয়োজন করে। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে জেলা পরিষদ প্রশাসক মোস্তাক মিয়া বলেন, ‘আমার জেলা পরিষদ থেকে মুরাদনগরের আসিফ মাহমুদ ১৫ কোটি টাকা নিয়ে গেছেন। তিনি আমাদের নিজস্ব রাজস্বের টাকা ১৫ কোটি টাকা নিয়ে গেছেন। আরেকজন হাসনাত আবদুল্লাহ।
তিনি নিয়ে গেছেন ১০ কোটি টাকা। এটা হলো সমন্বয়ের অবস্থা। তারা চেয়েছিলেন যে বাংলাদেশে বৈষম্যবিরোধী একটা সমন্বয়ের রাজনীতি, কিন্তু তাদের মধ্যে সেটা ছিল না।’
তিনি আরো বলেন, ‘আজ বাংলাদেশ সরকার আপনাদের ভোটে নির্বাচিত।
জনগণের ভোটে নির্বাচিত আমাদের প্রিয় নেতা তারেক রহমান আজ প্রধানমন্ত্রী, তিনি এই সরকারের নেতৃত্ব দিচ্ছেন। ধ্বংস হওয়া অর্থনীতিকে পুনরুদ্ধারের জন্য আজ প্রধানমন্ত্রী তারেক রহমান কাজ করছেন।’
বক্তব্যের বিষয়ে মোস্তাক মিয়া গণমাধ্যমকে বলেন, ‘আমি বলছি না ওই টাকা তারা ব্যক্তিগতভাবে নিয়েছেন। তারা দুজনই নিজেদের উপজেলায় বিশেষ বরাদ্দ বা উন্নয়ন বরাদ্দের নামে বিপুল পরিমাণ ওই টাকা নিয়ে অন্য উপজেলাগুলোকে বঞ্চিত করেছেন; আমি সেটি বোঝাতে চেয়েছি।’
জেলা পরিষদের হিসাব বিভাগ সূত্র জানিয়েছে, ২০২৪-২৫ অর্থবছরে বিশেষ বরাদ্দের ওই টাকা গেছে মুরাদনগর ও দেবীদ্বার উপজেলায়। এই দুই উপজেলার মধ্যে মুরাদনগর আসিফ মাহমুদের বাড়ি এবং দেবীদ্বার হাসনাত আবদুল্লাহর বাড়ি। একই অর্থবছরে মুরাদনগর ও দেবীদ্বার উপজেলার বাইরে কেবল চৌদ্দগ্রাম উপজেলা এক কোটি টাকার মতো বরাদ্দ পেয়েছিল। জেলার ১৭টি উপজেলার মধ্যে বাকি ১৪টি উপজেলা ২০২৪-২৫ অর্থবছরে সেভাবে কোনো বরাদ্দই পায়নি।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী হাজী আমিন উর রশিদ ইয়াসিন। এ সময় কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু, কুমিল্লা সদর উপজেলা বিএনপির সভাপতি রেজাউল কাইয়ুম, সাধারণ সম্পাদক শফিউল আলম রায়হানসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
হাসনাত আবদুল্লাহ নিয়ে আরও সংবাদ পড়তে ক্লিক করুন এখানে
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নিয়ে আরও সংবাদ পড়তে ক্লিক করুন এখানে
আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া নিয়ে আরও সংবাদ পড়তে ক্লিক করুন এখানে
আপনার মতামত লিখুন :