
আসাদুজ্জামান রিপন (যশোর): শনিবার (১০ ফেব্রুয়ারি) জোহর নামাজের পর বেনাপোল আবাসিকের পাশে বেনাপোল দারুল উলুম কওমি মাদ্রাসা ও এতিমখানায় বন্ধুদের সমন্বয়ে সেকেন্দারের দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
উল্লেখ্য সেকেন্দার আলী পরিবারের মুখে হাসি ফোটাতে গত কয়েক মাস আগে মালয়েশিয়ায় পাড়ি জমান। সেখানে সে শ্রমিকের কাজ করতেন। গত ১২ জানুয়ারি হঠাৎ করে অসুস্থ হলে মালয়েশিয়ায় একটি হাসপাতালে ভর্তি হন চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার ১৯ জানুয়ারি সকাল ৯ টার সময় মৃত্যুবরণ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যু কালে তার বয়স হয়েছিল ৩৮ বছর, তিনি ৩ নং বাহাদুরপুর ইউনিয়নের ২নং ঘিবা গ্রামের মৃত্য আমিন উদ্দিনের এর ছেলে।
দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সেকেন্দারের পরিবার, বেনাপোল BUFC-2003 ব্যাচের সকল বন্ধু সহ উক্ত মাদ্রাসার শিক্ষক ও ছাত্ররা। দোয়া শেষে বেনাপোল BUFC-2003 বন্ধুদের পক্ষ হতে মধ্যাহ্নভোজের ব্যবস্থা করা হয়।
আপনার মতামত লিখুন :