
সামরুজ্জামান (সামুন), কুষ্টিয়া:মাঘের শেষে অন্যরকম এক বিকাল উপভোগ করলেন আইএফআইসি ব্যাংক কুষ্টিয়া শাখার কর্মকর্তারা। দিনের কর্মব্যস্ততা সেরে বিকালে শহরের এনএস রোড ব্যাংক কার্যালয়েই গ্রাহক-ব্যবসায়ী ও শুভাকাক্সক্ষীদের নিয়ে কর্মকর্তারা মিলিত হন প্রতিবেশী উৎসবে। গ্রাম বাংলার ঐতিহ্যবাহী পিঠাপুলি দিয়ে উৎসবে যোগ দেওয়া অতিথিদের আপ্যায়ন করেন তারা। ব্যাংকটির আয়োজনে মুগ্ধ হন অতিথিরা।
সরেজমিনে ব্যাংকের কুষ্টিয়া কার্যালয়ে গিয়ে দেখা গেছে প্রতিবেশী উৎসব উপলক্ষে টেবিলজুড়ে সাজানো ছিল হরেক রকমের পিঠা। পাকান, পাটিসাপটা, চিতই, দোলন, সবজি লতিকা, সিদ্ধ পুলি, ভাজাপুলি, জামাই পিঠা, পাতা পিঠা, জিলাপি, খই, মুড়ি, নকুল দানা, মোয়া, নারকেল নাড়ু, তিলেন নাড়ু, ভাপা পিঠা, হৃদয় হরন পিঠার সৌরভে অন্য রকম পরিবেশ ছিল সেখানে।
অনুষ্ঠানে শাখা ব্যবস্থাপক হাবিবুর রহমান আগতদের শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখেন।
(১৩ জানুয়ারি) মঙ্গলবার বিকাল ৩টায় ব্যবসায়ী ও সুধীজনদের নিয়ে প্রতিবেশী উৎসব আয়োজন করা হয়। এই উৎসবের মাধ্যমে শীতের আমেজে উপস্থিত গ্রাহক ও আমন্ত্রিত অতিথিদের মাঝে ঐতিহ্যবাহী দেশীয় পিঠা পরিবেশন করা হয়।
আইএফআইসি ব্যাংক সারাদেশে শুধু আর্থিক সেবাই নয় তার গ্রাহক এবং পারিপার্শ্বিক জনসাধারণের পাশে প্রতিবেশী হিসেবে দাঁড়িয়েছে। উৎসবে আতিথেয়তা নেয়া সম্মানিত গ্রাহকরা উক্ত ব্যাংকটির সেবায় সন্তুষ্টি প্রকাশ করেন এবং তাদের প্রতিক্রিয়া ব্যক্ত করেন এই ধরনের উৎসব যেন আরও বেশি বেশি আয়োজন করা হয় সে আশাবাদও করেন।
উক্ত প্রতিবেশী উৎসবে উপস্থিত ছিলেন, কুষ্টিয়া, আইএফআইসি ব্যাংকের শাখা ব্যবস্থাপক, হাবিবুর রহমান’সহ ব্যাংকের গ্রাহক, শুভাকাংঙ্খিসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আপনার মতামত লিখুন :