কুষ্টিয়ায় কৃষি উদ্যোক্তাদের দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ অনুষ্ঠিত


প্রতিনিধি প্রকাশের সময় : ২৩ মার্চ, ২০২৪, ৮:২১ অপরাহ্ণ ৩৬
কুষ্টিয়ায় কৃষি উদ্যোক্তাদের দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ অনুষ্ঠিত

সামরুজ্জামান (সামুন), কুষ্টিয়া:কুষ্টিয়ায় সমৃদ্ধ কৃষিকে আরো এগিয়ে নিতে উদ্যোক্তা কৃষকদের ‘কৃষি উদ্যোক্তা দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ’ দিয়েছে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি ইউসিবি। শনিবার সকাল ১০টায় জেলা শিল্পকলা একাডেমিতে এই প্রশিক্ষণ নিয়েছেন জেলার ১৮৫ জন উদ্যোক্তা কৃষক। কৃষির সমৃদ্ধিতে ইউসিবি এই স্লোগানে কৃষকদের দক্ষতা উন্নয়নের এই প্রশিক্ষনের আয়োজন করা হয়।

প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণের উদ্বোধন করেন ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এটিএম তাহমিদুজ্জামান। এছাড়াও উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ টেলিভিশনের মাটি ও মানুষ অনুষ্ঠানের উপস্থাপক, কৃষি তথ্য বিশ্লেষক রেজাউল করিম সিদ্দিক, বিভাগীয় রেজুলেশন হেড মাসুদ পারভেজ, অতিরিক্ত উপ-পরিচালক (উদ্যান) টিপু সুলতান, উপজেলা সিনিয়র জেলা মৎস্য কর্মকর্তা শরীফ হাসান সোহাগ, ভেটেনারী সার্জন ড.কিশোর কুমার কন্ডু, এজেন্ট ব্যাংকিং কর্মকর্তা মহসিনুর রহমান, ইউসিবির কুষ্টিয়া শাখা ব্যবস্থাপক শরীফ হোসেন, ইউসিবির ভেড়ামারা শাখা ব্যবস্থাপক সাইবুর রহমান সহ ব্যাংকের উর্দ্ধতন কর্মকর্তারা।

প্রধান অতিথির বক্তব্যে এটিএম তাহমিদুজ্জামান বলেন, ‘বাণিজ্যিক কৃষি বিকাশ ও দেশের খাদ্য নিরাপত্তা বৃদ্ধির লক্ষ্য নিয়ে আমরা কাজ করছি। প্রান্তিক কৃষকদের সহায়তার জন্য আমরা নানামুখী উদ্যোগ গ্রহণ করেছি। এরমধ্যে রয়েছে, বৃক্ষরোপণ, দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ, বজ্রপাত নিরোধক ডিভাইস স্থাপন, গবাদি পশুর চিকিৎসা সেবা ও টিকা প্রদান, জৈব সার, উন্নত জাতের বীজ ও বিভিন্ন যন্ত্রপাতি প্রদান, কারিগরি প্রশিক্ষণ প্রদান। প্রশিক্ষণে সহজ শর্তে কৃষি ঋণ বিতরণ ও কৃষি প্রণোদনা সহায়তা দেওয়ার পথ পদ্ধতি নিয়েও আলোচনা করা হয়।

পরে দিনব্যাপী উদ্যোক্তা কৃষকদের হাতে কলমে প্রশিক্ষণ প্রদান করা হয়। ফসলের মান উন্নয়ন, ভেজালমুক্ত কৃষিপন্য উৎপাদন, বাজার পরিস্থিতি ও অর্থের যোগান নিয়ে কৃষকদের প্রশিক্ষিত করা হয়।

আয়োজকরা জানান, এভাবে সারাদেশে জেলায় জেলায় কৃষকদের প্রশিক্ষণের এটি হচ্ছে ৪৫ তম এবং চলমান থাকবে।

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১