বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হওয়া, এটা সংবিধান সম্মত: হানিফ


প্রতিনিধি প্রকাশের সময় : ৫ মে, ২০২৪, ৮:১৮ অপরাহ্ণ ৩৪
বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হওয়া, এটা সংবিধান সম্মত: হানিফ

সামরুজ্জামান (সামুন), কুষ্টিয়া: কুষ্টিয়ায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ এমপি বলেছেন, বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়াও ভোটেরই একটি অংশ। এটা হতেই পারে কোনো ব্যক্তির গ্রহণ যোগ্যতার কারণে সম্মান দেখিয়ে তার এলাকার অন্য কেউ দাঁড়ায়নি। তাই সে বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হতেই পারে, এটা সংবিধান সম্মত। রোববার বেলা সাড়ে ১১টায় কুষ্টিয়া জেলা কালেক্টরেট চত্বরে বিসিক উদ্যোক্তা মেলা উদ্বোধন করে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

জেলা প্রশাসক এহেতেশার রেজার সভাপতিত্বে এ উপলক্ষে আলোচনায় বিশিষ্ট ব্যক্তিরা বক্তব্য রাখেন।

হানিফ বলেন, কোনো প্রার্থীর জনপ্রিয়তা অনেক বেশি, কোনো প্রার্থীর কম। এমন হলে ভোটের ব্যবধান বেশি হবে। ভোট একপাক্ষিক বা দ্বিপাক্ষিক বলে কিছু নেই।

ভোটাররা কেন্দ্রে যাবে না বলে বিএনপি নেতারা যে কথা বলছে তা জনগণ সমর্থন করে না বলে মনে করেন হানিফ। তিনি বলেন, তাদের কথা পছন্দ করে না কেউ। অনেক চেষ্টা এমনকি নাশকতা করেও বিএনপি গত জাতীয় নির্বাচনে মানুষকে বিভ্রান্ত করতে পারেনি। ৪২ ভাগ ভোটার অংশ নিয়েছিল। এবারো মানুষ ভোট দিতে যাবে। তিনি বলেন, নির্বাচন ছাড়া জনপ্রতিনিধি নির্বাচন করার কোন সুযোগ নেই। বিএনপির জনসমর্থন নেই তাই তারা নির্বাচন থেকে দূরে থাকছে।

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১