পিএসজির উদ্যোগে সকল প্রার্থীদের নিয়ে গাংনীতে মুখোমুখি অনুষ্ঠান অনুষ্ঠিত


প্রতিনিধি প্রকাশের সময় : ১০ মে, ২০২৪, ৪:৫৬ অপরাহ্ণ
পিএসজির উদ্যোগে সকল প্রার্থীদের নিয়ে গাংনীতে মুখোমুখি অনুষ্ঠান অনুষ্ঠিত

রফিকুল আলম বকুল,মেহেরপুর প্রতিনিধি: দ্বিতীয় ধাপের গাংনী উপজেলা পরিষদ নির্বাচন অবাধ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ চেয়ে সকল প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীগণকে নিয়ে জনগণের মুখোমুখি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার বেলা ১১ টার সময় পিস ফেসিলিটেটর গ্রুপ পিএফজির আয়োজনে গাংনী আলিয়া মাদ্রাসা চত্বরে অনুষ্ঠিত হয়েছে এ অনুষ্ঠান। পিএসজির সদস্য বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হকের সভাপতিত্বে এবং সাবেক সমন্বয়কারী ও গাংনী মহিলা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মহিবুর রহমান মিন্টুর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সহকারী রিটার্নিং কর্মকর্তা ও গাংনী উপজেলা নির্বাহি অফিসার প্রীতম সাহা, বিশেষ অতিথি ছিলেন থানা অফিসার ইনচার্জ তাজুল ইসলাম ও উপজেলা নির্বাচন কর্মকর্তা কামরুল হাসান। উপস্থিত ছিলেন চেয়ারম্যান প্রার্থী এম এ খালেক, এ্যাডঃ এ কে এম শফিকুল আলম,মোখলেসুর রহমান মুকুল,জুলফিকার আলী ভুট্টো, লাইলা আনজুমান শিলা, এ্যাডঃ রাশেদুল হক জুয়েল, ,মুকুল আহম্মেদ,, ভাইস চেয়ারম্যান প্রার্থী ফারুক হাসান, দেলোয়ার হোসেন মিঠু, দেওয়ান রেজাউল,মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী ফারহানা ইয়াসমিন ও জাকিয়া আক্তার আল্পনা ও নাসিমা খাতুন

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন পিএফজি সমন্বয়কারী সাংবাদিক রফিকুল আলম বকুল।

উপস্থিত ছিলেন শিক্ষাবিদ সিরাজুল ইসলাম, দি হাঙ্গার প্রজেক্টের আঞ্চলিক সমন্বয়কারী খোরশেদ আলম, পিএফজি সদস্য ও গাংনী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহাবুব আলম, সুজনের গাংনী উপজেলা সাধারণ সম্পাদক এ এস এম সায়েম পল্টু, লুৎফুন্নেছা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দ জাকির হোসেন, দি হাঙ্গার প্রজেক্টের, যশোর এলাকা মানুষ অংশগ্রহণ করেন। প্রার্থীরা প্রত্যেকে তারা নির্বাচন নিয়ে বক্তব্য রাখেন। নির্বাচিত হলে তারা কি করবেন এবং পরাজিত হলে তারা কি করবেন তা নিয়ে তাদের মতামত ব্যক্ত করেন। প্রার্থীরা বলেন, সম্প্রীতির গাংনী গড়তে তারা ঐক্যবদ্ধভাবে কাজ করবেন। পিএফজির আয়োজনে সকল প্রার্থী এ জাতীয় আয়োজনের জন্য ধন্যবাদ জানান। প্রার্থীরা নির্বাচন সংশিষ্ট বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। অনুষ্ঠানে গাংনী উপজেলা নির্বাচনে অংশীগ্রহণকারী সকল চেয়ারম্যান প্রার্থী, ভাইস চেয়ারম্যান পুরুষ ও মহিলা প্রার্থীগণ উপস্থিত ছিলেন।

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১