দ.স্যু.তা.র প্রস্তুতি: নওগাঁয় দেশীয় অ.স্ত্র ও দড়িসহ ৩ কিশোর গ্যাং সদস্য আটক


খোরশেদ আলম, নওগাঁ প্রকাশের সময় : ২০ সেপ্টেম্বর, ২০২৬, ১:৫৫ অপরাহ্ণ ৩৩
দ.স্যু.তা.র প্রস্তুতি: নওগাঁয় দেশীয় অ.স্ত্র ও দড়িসহ ৩ কিশোর গ্যাং সদস্য আটক

নওগাঁয় পোরশায় দস্যুতার প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র, দড়ি ও টর্চলাইটসহ তিনজনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। পুলিশের দাবি, আটক তিনজন এলাকায় কিশোর গ্যাংয়ের সদস্য হিসেবে পরিচিত।

শনিবার (১৯ সেপ্টেম্বর) রাতে নওগাঁ পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসিবুল্লাহ হাবিবের নেতৃত্বে বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

ডিবি পুলিশ জানায়, পোরশা থানাধীন শিশা বাজারের পূর্ব পাশে মাটিয়ান্দর সেতুর কাছে কয়েকজন ব্যক্তি রাস্তায় দড়ি ফেলে দস্যুতার প্রস্তুতি নিচ্ছে—এমন গোপন সংবাদ পেয়ে সেখানে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা মোটরসাইকেল ফেলে পাশের জঙ্গলে পালানোর চেষ্টা করলে ডিবি সদস্যরা তাদের আটক করেন।

আটকরা হলেন—পত্নীতলা উপজেলার হলাকান্দর গ্রামের তরিকুল ইসলামের ছেলে দেলোয়ার হোসেন (২৮), পোরশার ছোট কাটনা গ্রামের মাসুদুর রহমানের ছেলে নাইম মাহমুদ (১৯) এবং সমনগর গ্রামের মাহবুলের ছেলে মোস্তাকিম (১৯)।

পুলিশের ভাষ্য অনুযায়ী, তল্লাশি করে দেলোয়ারের কাছ থেকে দেশীয় তৈরি ধারালো ‘চেইন’, নাইমের কাছ থেকে একটি হ্যান্ডেল চেইন এবং মোস্তাকিমের কাছে থাকা শপিং ব্যাগ থেকে ২৫ ফুট লম্বা দড়ি ও একটি ছোট টর্চলাইট উদ্ধার করা হয়। দস্যুতার কাজে ব্যবহারের অভিযোগে একটি রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেলও জব্দ করা হয়েছে।

এ ঘটনায় আটক তিনজনের বিরুদ্ধে পোরশা থানায় মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০