গত ২৭ অক্টোবর ২০২৪ তারিখ রাত ৯টায় গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনী ও পুলিশ ঢাকা মহানগরের লালবাগ থানাধীন নবাবগঞ্জ বাজারে যৌথ অভিযান চালায়। সেখানকার মোহাম্মদ শুকুর আলী আকন্দের গোডাউনে তল্লাশি চালিয়ে টিসিবির ৬৫০ বোতল সয়াবিন তেল ও ১৩৪০ কেজি ডাল উদ্ধার করা হয় যার অনুমানিক মূল্য প্রায় ৩ লাখ ২৯ হাজার টাকা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা এই অবৈধ কাজে জড়িত থাকার কথা স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য লালবাগ থানার নিকট হস্তান্তর করা হয়েছে। সন্ত্রাস দমন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে সেনাবাহিনীর কঠোর অবস্থান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :