ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত


প্রতিনিধি প্রকাশের সময় : ২৬ এপ্রিল, ২০২৫, ১২:২২ অপরাহ্ণ
ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত
শ্রীকান্ত দাস, মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধিঃ ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জের শ্রীনগরে অজ্ঞাত ট্রাকের ধাক্কায় একজন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। এতে আহত হয়েছে আরও একজন।
শুক্রবার দিবাগত রাত আড়াইটার টার দিকে এক্সপ্রেসওয়ের শ্রীনগর উপজেলার হাঁসাড়া ব্রীজের ঢালে ঢাকামুখী লেনে ওই দূর্ঘটনা ঘটে। দূর্ঘটনায় নিহতের নাম আলিমুল, তিনি রংপুর জেলার বাসিন্দা ও আহত আবদুর রহমান (২৫), ঢাকার মুগদা-মান্ডা এলাকার বাসিন্দা বলে জানা গেছে।
শ্রীনগর ফায়ার সার্ভিসের এন্ড সিভিল ডিফেন্স স্টেশনের ইনচার্জ দেওয়ান আজাদ তথ্যগুলো নিশ্চিত করে জানান, মোটরসাইকেল করে দুইজন আরোহী মাওয়া থেকে ঢাকার দিকে যাচ্ছিলো। পথিমধ্যে একটি দ্রুতগতির ট্রাক পেছন থেকে মোটরসাইকেলকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে আরোহী দুইজন মহাসড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হয়।
খবর পেয়ে শ্রীনগর ফায়ার সার্ভিসের এন্ড সিভিল ডিফেন্স স্টেশনের টিম ঘটনাস্থলে এসে আহতদের উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। সেখানে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক একজনকে মৃত ঘোষনা করেন। অপর আহতকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১