
সোমবার নওগাঁ শহরের রুমি জুয়েলার্সে অনাড়ম্বর আয়োজনে কেক কেটে তাঁর জন্মদিন উদ্যাপন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়নের নওগাঁ জেলা শাখার সভাপতি মো. খোরশেদ আলম, বিভিন্ন গণমাধ্যমকর্মী, ব্যবসায়ী ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা। অনুষ্ঠানে বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে কেক ও ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
স্থানীয় ব্যবসায়ী মহলে সফিকুল ইসলাম রাজু একজন পরিচিত মুখ। তিনি রুমি জুয়েলার্স, ডায়মন্ড গোল্ড ও মফিজউদ্দীন অটো রাইস মিলের স্বত্বাধিকারী। দীর্ঘদিন ধরে তিনি নওগাঁ জেলা জুয়েলারি সমিতির বিভিন্ন দায়িত্ব পালন করে আসছেন এবং বর্তমানে সভাপতির দায়িত্বে রয়েছেন।
ব্যবসার পাশাপাশি সমাজসেবামূলক কর্মকাণ্ডেও তিনি সম্পৃক্ত। স্থানীয়ভাবে মসজিদ, মাদ্রাসা, স্কুল ও এতিমখানাসহ বিভিন্ন প্রতিষ্ঠানে সহায়তা করে আসছেন বলে অনুষ্ঠানে বক্তারা উল্লেখ করেন। এছাড়া খেলাধুলা ও বিভিন্ন সামাজিক উদ্যোগেও তাঁর পৃষ্ঠপোষকতা রয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ব্যক্তিরা তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।
নওগাঁর আরও সংবাদ পড়তে ক্লিক করুন এখানে
লাখোকণ্ঠের খবর পেতে ফেসবুক পেজ ফলো করুন
আপনার মতামত লিখুন :