যশোর বেসরকারি ক্লিনিক ও হাসপাতালে রোগীর মৃত্যু হলেও দোষীদের কোন শাস্তি হয় না


প্রতিনিধি প্রকাশের সময় : ১৮ সেপ্টেম্বর, ২০২৫, ১১:৪৮ পূর্বাহ্ণ ৯১
যশোর বেসরকারি ক্লিনিক ও হাসপাতালে রোগীর মৃত্যু হলেও দোষীদের কোন শাস্তি  হয় না

যশোর ব্যুরো: যশোরে বেসরকারি ক্লিনিক ও হাসপাতালে চিকিৎসা অবহেলা, ভুল অস্ত্রোপচারসহ বিভিন্ন অপচিকিৎসায় গত এক বছরে ২০টিরও বেশী রোগীর মৃত্যুর ঘটনা ঘটেছে। এ ঘটনায় জেলা সিভিল সার্জনসহ অধিদপ্তর থেকে তদন্ত হয়েছে। কিন্তু সকল তদন্তর প্রতিবেদন অজ্ঞাত কারণে ফাইলবন্দি হয়ে আছে। অভিযোগ রয়েছে, সিভিল সার্জন অফিসের কর্মকর্তাসহ দুইজন কর্মচারীকে মাসোহারা দিয়ে ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের মালিকরা অবাধে কার্যক্রম পরিচালনা করে আসছেন। তাই ঘটনা সামাল দিতে তাৎক্ষণিকভাবে তদন্ত কমিটি গঠন করা হয়। কিন্তু অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের নজির নেই। ফলে অবৈধ ক্লিনিকে অপচিকিৎসা বেড়েই চলেছে।

খোঁজ নিয়ে জানা গেছে, ২০২৪ সালের ৩১ জুলাই শহরের পঙ্গু সেবা কেন্দ্রে ডাক্তার নজরুল ইসলামের ত্রুটিপূর্ণ অপারেশনে রসুল ওরফে রাসেল (৩৬) নামে এক রোগীর মৃত্যু হয়। অপারেশনের আগে ডাক্তার নজরুল নিজেই রোগীর অ্যানেস্থেসিয়া দিয়েছিলেন। রাসেল যশোর সদর উপজেলার হাশিমপুর গ্রামের তরফদার পাড়ার সিরাজুল ইসলামের ছেলে। এই ঘটনায় মৃতের স্বজনরা ক্ষুব্ধ হয়ে হট্টগোল করেন। পরে সিভিল সার্জনের নির্দেশে তদন্ত কমিটি গঠন হয়। গত ৩০ জুন অভয়নগর উপজেলার নওয়াপাড়ার ফাতেমা প্রাইভেট হাসপাতালের ডাক্তার মঞ্জুরুল মুরশিদের ভুল সিজারিয়ান অস্ত্রোপচারে মারা যান চুয়াডাঙ্গার দর্শনা উপজেলার রাজের স্ত্রী ও অভয়নগর উপজেলার ধোপাদী গ্রামের আরশাফ শেখের মেয়ে ইতি বেগম (২২)। এ ঘটনায়ও স্বাস্থ্য দপ্তর থেকে তদন্ত কমিটি গঠন করা হয়। একই দিন নওয়াপাড়ার আরোগ্য সদন প্রাইভেট ক্লিনিকে ভুলঅস্ত্রোপচারে আরেক প্রসূতি অর্চনার (২৫) মৃত্যু হয়। ডাক্তার মিলন কান্তি বোস তার সিজার করেছিলেন। অর্চনার মৃত্যুতেও তদন্ত কমিটি গঠন করা হয়।

যশোর সদর উপজেলার ইছালী ইউনিয়নের এনায়েতপুর গ্রামের আব্দুল হাকিমের স্ত্রী কাজলকে গত ২৪ জুন রাত ১০টার দিকে যশোর শহরের ঘোপ সেন্ট্রাল রোডের সিটি হাসপাতালের সিজার করা হয়। অস্ত্রোপচার করেন ডাক্তার ফারজানা পারভীন। অজ্ঞান করার দায়িত্বে ছিলেন ডাক্তার আহসান কবির বাপ্পি। সিজারের পর রোগীর অবস্থা সঙ্কটাপন্ন হলে জেনারেল হাসপাতালে রেফার করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ২৫জুন ভোরে প্রসূতি কাজল মারা যান। এ ঘটনায় তার স্বজনেরা ক্ষুব্ধ হয়ে হাসপাতালের সামনে বিক্ষোভ করেন। ২৬জুন বুধবার সিভিল সার্জনের নির্দেশে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। একই দিন সদর উপজেলার রূপদিয়ার গ্রামীণ ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারে সিজারের পর মারা যান নরেন্দ্রপুর গ্রামের রফিকুল ইসলামের স্ত্রী রিমা। এ ঘটনায় প্রসূতির স্বজন ও এলাকাবাসী ক্ষুব্ধ হয়ে ক্লিনিকটি ভাঙচুর করেন। পালিয়ে রক্ষা পান এমবিবিএস ডাক্তার নুরছালী ও তার স্বামী ক্লিনিক মালিক জামাল হোসেন। পরে সিভিল সার্জনের নির্দেশে ক্লিনিকটিকে সিলগালা ও তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়।

অভিযোগ আছে, কাজল ও রিমা ছাড়াও নামমাত্র বিভিন্ন ক্লিনিক ও হাসপাতালগুলোতে ত্রুটিপূর্ণ অস্ত্রোপচার ও চিকিৎসায় অবহেলায় মারা গেছেন যশোর সদর উপজেলার মুনসেফপুর গ্রামের বীরমুক্তিযোদ্ধা মৃত আব্দুস সাত্তারের মেয়ে রুনা বেগম (২৬), মুড়লি মোড়ের জোড়া মন্দির এলাকার বিপ্লব হোসেনের ছেলে ইরহাম (৪১ দিন), চাঁচড়াএলাম রসুলের মধ্যপাড়ার রবিউল ইসলামের মেয়ে মীম খাতুন (১২), ঝিকরগাছা উপজেলার পানিসারা ইউনিয়নের বামন আলী, চাপাতলা গ্রামের ড্রাইভার গোলাম রসুলের স্ত্রী আসমা বেগম (৩২) ও মণিরামপুর উপজেলার মনোহরপুর ইউনিয়নের এনায়েতপুর আব্দুস সাত্তার মিস্ত্রির ছেলে আব্দুল মান্নান (৪০)।

প্রতিটি মৃত্যুর ঘটনায় সিভিল সার্জন অফিস তদন্ত কমিটি গঠন করে। অথচ একটি ঘটনায় কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি। অজ্ঞাত কারণে তদন্ত প্রতিবেদন ফাইলবন্দি হয়ে আছে। ফলে নামমাত্র অবৈধ হাসপাতাল ক্লিনিক ও অভিযুক্ত চিকিৎসকেরা পার পেয়ে যাচ্ছেন।
সিভিল সার্জন অফিস সূত্র জানায়, নায়, গত বছরের (২০২৪ সাল) হিসাব অনুযায়ী যশোর জেলায় মোট ৩০৯টি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার রয়েছে। এর মধ্যে ক্লিনিক ১২০টি ও ডায়াগনস্টিক সেন্টার ১৮৯টি। তবে খাতা কলমের বাইরেও জেলায় আরও অর্ধশতাধিক ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টার গড়ে উঠেছে। সেগুলোর তালিকার তৈরির কাজ চলছে। ২০২১ সালের ২৩ আগস্ট নতুন ক্লিনিক ও ডায়াগনস্টিকের লাইসেন্স গ্রহণ এবং পুরাতন প্রতিষ্ঠানগুলোর লাইসেন্স নবায়ন করার জন্য স্বাস্থ্য অধিদফতরের ঘোষণা অনুযায়ী সময়সীমা বেঁধে দেয়া হয়। সকল প্রতিষ্ঠান সে সময় আবেদন করে। তবে ৫৩ হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার কর্তৃপক্ষ অনলাইনে আবেদন করেনি।

যে কারণে প্রতিষ্ঠান মালিকদের কারণ কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়। এর মধ্যে ৩৬টি প্রতিষ্ঠানের মালিকে নোটিশের জবাব সন্তোষজনক ছিল না। পরবর্তীতে সূর্যের হাসি ক্লিনিক ছাড়া সব প্রতিষ্ঠান লাইসেন্স পাওয়ার জন্য স্বাস্থ্য অধিদফতরে অনলাইনে আবেদন পাঠায়। কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী প্রতিষ্ঠানগুলো পরিদর্শন করে পক্ষে বিপক্ষে কর্তৃপক্ষের কাছে মতামত পাঠিয়ে দেয়। সিভিল সার্জন অফিস আরও জানিয়েছে, মতামত প্রতিবেদনে জেলার ৮৯ হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার লাইসেন্স পাওয়ার অযোগ্য বলে জানানো হয়। ওই সব প্রতিষ্ঠানের নিজস্ব বিশেষজ্ঞ চিকিৎসক, সেবিকা ও প্যাথলজিস্ট নেই। এছাড়াও এসব প্রতিষ্ঠানের অস্ত্রোপচার কক্ষ নিম্নমানের ও নোংরা। মানুষকে জিম্মি করে অর্থ আদায় করা হয়। ফলে ৮৯ হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার লাইসেন্স পাওয়ার অযোগ্য বলে স্বাস্থ্য অধিদফতরে প্রতিবেদন পাঠিয়েছিলেন তৎকালীন সিভিল সার্জন শেখ আবু শাহিন। এসব নামমাত্র প্রতিষ্ঠানের লাইসেন্স না দেয়ার জন্য সুপারিশ করা হয়েছিল।

সেসব প্রতিষ্ঠানের মধ্যে উল্লেখযোগ্য হলো, যশোর শহরের মুজিব সড়কে অবস্থিত পিস হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার, রোটারি হেলথ সেন্টারের প্যাথলজি ল্যাব, ঘোপ জেল রোডের এমসি ডায়াগনস্টিক সেন্টার, সেন্ট্রাল হাসপাতালের প্যাথলজি ল্যাব ও ভোলা ট্যাংক রোডের নুরুল ইসলাম ডায়াবেটিক সেন্টার, মণিরামপুর উপজেলার মডার্ন ক্লিনিক, রাজগঞ্জ ডায়াগনস্টিক সেন্টার, কপোতাক্ষ ক্লিনিক, পারবাজার ডায়াগনস্টিক সেন্টার, রয়েল ডায়াগনস্টিক সেন্টার, বেনাপোল পৌর শহরে অবস্থিত বেনাপোল ডায়াগনস্টিক সেন্টার, স্টার ডায়াগনস্টিক সেন্টার ও ঝিকরগাছা উপজেলার ফেমাস মেডিকেল এন্ড ডায়াগনস্টিক সেন্টার, ছুটিপুর প্রাইভেট ক্লিনিক, আয়েশা মেমোরিয়ল মেডিকেল সেন্টার, মোহাম্মদ আলী ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টার, সীমান্ত ভায়াগনস্টিক এন্ড ডায়াবেটিস কেয়ার, ছুটিপুর প্রাইভেট ক্লিনিক, সালেহা ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টার ও আনিকা ক্লিনিক, বাঘারপাড়া উপজেলার হাজি ডায়াগনস্টিক সেন্টার উল্লেখযোগ্য।

বর্তমানে সিভিল সার্জন অফিস অবৈধ ক্লিনিক ডায়াগনস্টিক সেন্টার বন্ধে অভিযান পরিচালনা করছে না। লাইসেন্স ছাড়াই চলছে বেসরকারি হাসপাতাল ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। সেখানে চিকিৎসাসেবায় নানা ধরণের অনিয়ম হলেও দেখার কেউ নেই। আবার নতুন করে গড়ে ওঠা একাধিক ক্লিনিক ডায়াগনস্টিক সেন্টারে ফ্রি-স্টাইলে চিকিৎসা কার্যক্রম চলছে। মালিকপক্ষ লাইসেন্সের জন্য আবেদন করেই কার্যক্রম শুরু করলেও স্বাস্থ্য বিভাগ ব্যবস্থা গ্রহণ করছে না।

জানায়, যশোর যশোর শহরস শহরসহ বিভিন্ন ন্ন উপজেলা শহরে গড়ে ওঠা অসংখ্য ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার লাইসেন্স লাইসে পাওয়ার জন্য আবেদন করেই অবৈধভাবে চিকিৎসা ও প্যাথলজিক্যাল পরীক্ষা-নিরীক্ষাসহ সকল কার্যক্রম শুরু করা হয়েছে। একজন বিশেষজ্ঞ চিকিৎসক, প্যাথলজিস্ট, একজন রিপোর্ট প্রদানকারী, মেডিকেল টেকনোলজিস্ট থাকা বাধ্যতামূলক হলেও তা মানা হয়নি ঐ প্রতিষ্ঠানগুলোতে। মেডিকেল টেকনোলজিস্ট সেজে সব গুরুত্বপূর্ণ পরীক্ষা-নিরীক্ষার প্রতিবেদন (রিপোর্ট) দিচ্ছেন। এছাড়া হাসপাতাল-ক্লিনিকে বিশেষজ্ঞ চিকিৎসক ছাড়াই রোগীদের অস্ত্রোপচার করা হয়। ভূয়াদের অপচিকিৎসায় রোগীর জীবন সঙ্কটাপন্ন হচ্ছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি অবগত হয়েও কোনো ব্যবস্থা গ্রহণ করে না।

অভিযোগ উঠেছে, সিভিল সার্জন অফিসের এক কর্মকর্তাসহ দুইজন কর্মচারী হাসপাতাল-ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের মালিকদের কাছ থেকে মোট অংকের মাসোহারা নিয়ে অবৈধভাবে কার্যক্রম পরিচালনার সুযোগ করে দিয়েছেন। এর মধ্যে উল্লেখযোগ্য যশোর শহরের ঘোপ নওয়াপাড়া রোডে অবস্থিত প্রিন্স ডায়াগনস্টিক সেন্টার। লাইসেন্সের জন্য আবেদন করে চালু করা হয়েছে কার্যক্রম। লাইসেন্স ছাড়াই। ড়াই ২বছরের বেশি সময় ধরে চলছে প্রিন্স ডায়াগনস্টিক সেন্টার। একইভাবে চলছে ঘোপ সেন্ট্রাল রোডে অবস্থিত আস্থা ডায়াগনস্টিক সেন্টার, জেলরোডে অবস্থিত আশ-শেফা হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার, গাজী হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার।

অভিযোগ উঠেছে, সিভিল সার্জন অফিসের এক কর্মকর্তাসহ দুইজন কর্মচারীর সাথে এসব ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার মালিকরা সম্পর্ক রেখে অবৈধভাবে কার্যক্রম পরিচালনা করছেন। নাম প্রকাশ না করার শর্তে দুইজন ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার মালিক জানান, তাদের সিভিল সার্জনের অফিসে নিয়মিত মাসোহারা দিতে হয়। সেখানকার দুইজন কর্মচারীর মাধ্যমে মাসোহারা পৌঁছে দেন। তবে মাসোহারা আদায় করা কর্মচারীর নাম জানাতে অপারগতা প্রকাশ করেন।

এদিকে সিভিল সার্জন অফিসের একটি সূত্র জানায়, বর্তমান সিভিল সার্জনের কড়াকড়ির কারণে কর্মচারীদের ঘুষবাণিজ্য অনেকটা কমে গেছে। তবে কর্মকর্তার চোখ ফাঁকি দিয়ে একজন কর্মচারী পরিদর্শন বাণিজ্য করছেন এ ছাড়াও অভিযোগ উঠেছে, লাইসেন্স হালনাগাদ করতে সিভিল সার্জন অফিসে ৫০হাজার টাকা ও নতুন ক্লিনিক ডায়াগনস্টিক সেন্টারের লাইসেন্স পেতে ৯০ হাজার থেকে ১ লাখ টাকা পর্যন্ত ঘুষ দিতে হয়। ঘুষ বাণিজ্যের জন্য সিভিল সার্জন অফিসে নির্দিষ্ট একজন রয়েছেন। তিনি ক্লিনিক ডায়াগনস্টিক সেন্টার মালিকদের কাছ থেকে টাকা লেনদেন করেন।

যশোরের ডেপুটি সিভিল সার্জন ডাক্তার নাজমুস সাদিক জানান, বেসরকারি হাসপাতাল ক্লিনিক মালিকদের কাছ থেকে মাসোহারা আদায়ের ব্যাপারে কেউ অভিযোগ করেননি। ক্লিনিক ডায়াগনস্টিক সেন্টার ঘিরে অর্থবাণিজ্য না করার জন্য কঠোরভাবে নির্দেশনা দিয়েছেন। এরপরও কেউ বাণিজ্যের সাথে জড়িত প্রমাণিত হলে কঠোর ব্যবস্থা নেয়া হবে। তিনি আরও জানান, ভুল অস্ত্রোপচার ও অপচিকিৎসা রোগী মৃত্যুর ঘটনা দুঃখজনক। অবশ্যই তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া উচিত।

ই-প্রিন্ট

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০