আমির হামজার মায়ের ওপর লাঞ্ছনার অভিযোগ


প্রতিনিধি প্রকাশের সময় : ২৯ জানুয়ারি, ২০২৬, ৮:১৭ অপরাহ্ণ
আমির হামজার মায়ের ওপর লাঞ্ছনার অভিযোগ

লাখোকণ্ঠ অনলাইন ডেস্কঃ কুষ্টিয়া-৩ আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী মুফতি আমির হামজা অভিযোগ করেছেন যে, ভোট প্রচারণার সময় তার মা ও নারী কর্মীরা অপমান ও লাঞ্ছনার শিকার হয়েছেন। কুষ্টিয়া সদর উপজেলার আইলচারা ইউনিয়নের বাক্স ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে বলে তিনি জানিয়েছেন।

মুফতি আমির হামজা তাঁর ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া পোস্টে বলেন, নারীদের ভোটারদের কাছে প্রচারণায় যাওয়ার সময় যুবদল নেতা নাসিরের নেতৃত্বে কয়েকজন তাদের ভ্যানিটি ব্যাগ ও লিফলেট ছিনিয়ে নেয়। এ সময় তার মায়ের সঙ্গে নারীরা উপস্থিত ছিলেন এবং তাদের সাথে দুর্ব্যবহার করা হয়।

তিনি এই ঘটনায় বলেন, নারীদের ওপর এই ধরনের আচরণ রাজনৈতিক সহনশীলতার চরম লঙ্ঘন। একজন মায়ের সম্মান ও নারীর মর্যাদা ক্ষুণ্ণ করে কোনো রাজনীতি টিকে থাকতে পারে না। ভোট চাওয়া প্রতিটি নাগরিকের সাংবিধানিক অধিকার। সেই অধিকার কেড়ে নেওয়ার চেষ্টা জনগণ কখনো মেনে নেবে না।

ঘটনাটি রাজনৈতিক উত্তেজনার মধ্যেই ঘটায় এলাকায় উত্তাপ বিরাজ করছে এবং প্রশাসনের পক্ষ থেকে আইনগত ব্যবস্থা নেওয়ার বিষয়ে নজরদারি করা হচ্ছে।

লাখোকণ্ঠের খবর পেতে ফেসবুক পেজ ফলো করুন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০