সনাতন ধর্মাবলম্বী সম্প্রদায়ের সদস্যদের সঙ্গে উঠান বৈঠকে : এম সায়েদ আলী


প্রতিনিধি প্রকাশের সময় : ১ ফেব্রুয়ারি, ২০২৬, ৭:১৪ অপরাহ্ণ
সনাতন ধর্মাবলম্বী সম্প্রদায়ের সদস্যদের সঙ্গে উঠান বৈঠকে : এম সায়েদ আলী

 

কুলাউড়া সংবাদদাতা ::মৌলভীবাজার-২ (কুলাউড়া) সংসদীয় আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ইঞ্জিনিয়ার এম সায়েদ আলী আজ ১ ফেব্রুয়ারি শনিবার কুলাউড়া উপজেলার হাজিপুর ইউনিয়নের পাবই এলাকায় সনাতন ধর্মাবলম্বী সম্প্রদায়ের সদস্যদের সঙ্গে এক উঠান বৈঠকে অংশ নেন।

এছাড়াও উঠান বৈঠকে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের নায়েবে আমীর মোঃ জাকির হোসেন, ছাত্রশিবিরের জেলা সভাপতি ফরিদ উদ্দিন, হাজিপুর ইউনিয়ন জামায়াতের সভাপতি সাহারুল ইসলামসহ স্থানীয় জামায়াত ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

বৈঠকে বক্তব্য রাখতে গিয়ে ইঞ্জিনিয়ার এম সায়েদ আলী বলেন, আমরা মাইনোরিটি মেজোরিটির কোনো বিভাজনে বিশ্বাস করি না।

আমরা সবাই মানুষ, আমরা সবাই বাংলাদেশের সমান অধিকারসম্পন্ন গর্বিত নাগরিক। এই পরিচয়েই আমরা ঐক্যবদ্ধভাবে বসবাস করতে চাই।

তিনি আরও বলেন, এবারের জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আমরা একটি শান্তিপূর্ণ, বৈষম্যহীন ও মানবিক বাংলাদেশ গড়তে চাই, যেখানে ধর্ম, বর্ণ কিংবা শ্রেণি নয় মানুষই হবে প্রধান পরিচয়।

পরে তিনি এলাকার তরুণ সমাজকে খেলাধুলা ও সুস্থ সংস্কৃতিচর্চায় উৎসাহিত করতে স্থানীয় যুবকদের মাঝে একটি ফুটবল উপহার দেন।

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০