শহীদ মিনারে জামায়াত আমীরকে প্রশ্ন করে জব্দ করার প্রবণতা দেখা গেছে: মাসুদ কামাল


প্রতিনিধি প্রকাশের সময় : ২২ ফেব্রুয়ারি, ২০২৬, ১২:৪৪ অপরাহ্ণ
শহীদ মিনারে জামায়াত আমীরকে প্রশ্ন করে জব্দ করার প্রবণতা দেখা গেছে: মাসুদ কামাল

লাখোকণ্ঠ অনলাইন ডেস্কঃ সিনিয়র সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক মাসুদ কামাল বলেন, “শহীদ মিনারে উনাকে (জামায়াত আমীর) জব্দ করার একটা প্রবণতা দেখা গেছে। দরকার নেই তো। অনেকে বলছেন ‘আমরা জামায়াতকে বিশ্বাস করি না।’ করবেন না বিশ্বাস, করতে বলেনি তো কেউ।

আপনি আপনার নেতাকে বিশ্বাস করেন। কোনো সমস্যা নাই।” ব্যক্তিগত ইউটিউব চ্যানেলে এক ভিডিওতে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, ‘৫২ সালের পর থেকে এই ৭৪ বছরে জামায়াতের ইসলামের কোনো আমির বা শীর্ষ নেতা কখনো শহীদ মিনারে যাননি।

এবার প্রথম গিয়েছেন। তো আমরা কি বলব, আপনি এত বছর কেন এলেন না? এটা কি প্রশ্ন? নাকি এবার যে গেলেন এটাকে আমরা প্রশংসা করব যে, আপনি এসেছেন আমরা খুশি হয়েছি।’ সাংবাদিকের প্রশ্ন নিয়ে তিনি বলেন, ‘একটা প্রশ্ন করতেই পারে, কোনো সমস্যা নেই। পরে প্রশ্ন করা হয়েছে, জামায়াত কি এটাকে এখনো নাজায়েজ মনে করে কি না।

তিনি বলেন, ‘উনারা যে কাজটা এত বছর করেননি, সেটা যদি এখন করতে শুরু করেন, সমস্যাটা কোথায়? বরং এটাকে এনকারেজ করেন। তাহলেই তো হয়ে যায়।’

লাখোকণ্ঠের খবর পেতে ফেসবুক পেজ ফলো করুন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০