
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চুয়াডাঙ্গা জেলা কার্যালয় থেকে জানানো হয়, অভিযান চলাকালে অমানবিক ও অস্বাস্থ্যকর পরিবেশে মেসার্স মৌসুমী ফুড প্রোডাক্ট বেকারিতে ব্যবহৃত ডালডায় মরা ইঁদুর পাওয়া, মেয়াদোত্তীর্ণ ফ্লেভার ব্যবহার এবং অগ্রিম তারিখ দিয়ে পণ্য তৈরির অপরাধে মালিক সাইদুর রহমানকে ১লক্ষ টাকা জরিমানা করা হয়। এবং অন্যানা ফুড প্রোডাক্টকে মেয়াদোত্তীর্ণ পাউরুটি পুনরায় নতুন করে প্যাকেটজাত করার দায়ে মালিক সাইদুল ইসলামকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন ২০০৯-এর ৪৩ ও ৫১ ধারায় এই অর্থদণ্ড আদায় করা হয়। একইসঙ্গে প্রতিষ্ঠানগুলোকে দ্রুততম সময়ের মধ্যে ত্রুটি সংশোধনের নির্দেশ দেওয়া হয়েছে।রমজান উপলক্ষ্যে বিশেষ তদারকি অভিযানের অংশ হিসেবে আসন্ন পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে স্থানীয় হোটেল, সেমাই ও মসলার মিলেও তদারকি চালানো হয়। এসময় ব্যবসায়ীদের মানসম্মত পণ্য বিক্রয় এবং মেয়াদোত্তীর্ণ বা নিম্নমানের পণ্য পরিহার করার জন্য কঠোর নির্দেশনা প্রদান করা হয়।
জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান এই অভিযান পরিচালনা করেন। অভিযানে সার্বিক সহযোগিতায় ছিলেন জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা সজীব পাল। ক্যাব প্রতিনিধি রফিকুল ইসলাম ও চুয়াডাঙ্গা জেলা পুলিশের একটি টিম।
আপনার মতামত লিখুন :