
তল্লাশি করে ট্রাকটিতে অবৈধভাবে পরিবহনকৃত প্রায় ৫৫০ ঘনফুট বিভিন্ন প্রজাতির জ্বালানি কাঠ পাওয়া যায়। বন বিভাগের দাবি, কাঠগুলো বৈধ কাগজপত্র ছাড়াই পাচারের উদ্দেশ্যে আনা হচ্ছিল। জব্দকৃত কাঠ ও ট্রাক রেঞ্জ কার্যালয়ের হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে বন আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে নিশ্চিত করেছেন কর্মকর্তারা। জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনার প্রক্রিয়াও শুরু হয়েছে। টংকাবতী রেঞ্জ কর্মকর্তা মো. রাফি-উদ-দৌলা সরদার বলেন, বিভাগীয় বন কর্মকর্তা মো. তৌফিকুল ইসলামের কঠোর নির্দেশনায় বন অপরাধ দমনে নিয়মিত টহল ও বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। পাহাড়ি এলাকায় অবৈধভাবে গাছ কাটা ও কাঠ পাচার রোধে বন বিভাগ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।
তিনি আরও জানান, বনজ সম্পদ দেশের গুরুত্বপূর্ণ প্রাকৃতিক সম্পদ। এসব সম্পদ রক্ষা করা শুধু বন বিভাগের দায়িত্ব নয়, বরং স্থানীয় জনগণকেও এ বিষয়ে সচেতন হতে হবে। বন উজাড় ও অবৈধ কাঠ পরিবহনের বিরুদ্ধে অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। স্থানীয়রা জানান, সম্প্রতি এলাকায় বন বিভাগের নজরদারি বৃদ্ধি পেয়েছে, ফলে কাঠ পাচারকারীরা নানা কৌশল অবলম্বন করছে। তবে নিয়মিত অভিযান ও কঠোর অবস্থানের কারণে পাচারচক্রের কার্যক্রম অনেকটাই ব্যাহত হচ্ছে বলে তারা মনে করছেন।
আপনার মতামত লিখুন :