মৌলভীবাজারের লেখক ফোরামের উদ্যোগে আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত


বিশেষ প্রতিনিধি প্রকাশের সময় : ১৬ মার্চ, ২০২৬, ২:৩৭ পূর্বাহ্ণ ১০৩
মৌলভীবাজারের লেখক ফোরামের উদ্যোগে আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

মৌলভীবাজারের লেখক ফোরামের উদ্যোগে জেলা আইনজীবী সমিতির মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

 

রবিবার ১৫ মার্চ ৩ নং বার হলে অনুষ্টিত আলোচনা ও ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন সংগঠনের উপদেষ্টা লেখক গবেষক এডভোকেট মুজিবুর রহমান মুজিব, সভাপতিত্ব করেন লেখক ফোরামের সভাপতি এডভোকেট ডঃ মোঃ আবু তাহের, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট মিজানুর রহমান, পিপি এ্যাডভোকেট ডঃ আব্দুল মতিন চৌধুরী, জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট বদরুল হোসেন ইকবাল, বিএনপি নেতা মোয়াজ্জেম হোসেন ম মাতুক, বক্তব্য রাখেন সিনিয়র অ্যাডভোকেট ফয়সাল আহমেদ প্রমুখ। অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন লেখক ফোরামের সাধারণ সম্পাদক এডভোকেট দিপ্তেন্দু দাস কাজল।

 

বক্তারা মাহে রমজানের তাৎপর্য তুলে ধরে বলেন, মাহে রমজান মাস হলো সংযম ও আত্নশুদ্ধির মাস। এ মাস মুসলমানদের জন্য অনেক তাৎপর্য পুর্ন। প্রতিটি মানুষ এ মাস থেকে শিক্ষা নেওয়া উচিৎ।

ই-প্রিন্ট

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০