ঢাবির নতুন ভিসি অধ্যাপক ওবায়দুল ইসলাম


লাখোকণ্ঠ অনলাইন ডেস্ক প্রকাশের সময় : ১৬ মার্চ, ২০২৬, ৫:৩৭ অপরাহ্ণ
ঢাবির নতুন ভিসি অধ্যাপক ওবায়দুল ইসলাম

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবির) নতুন উপাচার্য (ভিসি) হচ্ছেন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) বর্তমান উপাচার্য অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলাম। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক।

সোমবার শিক্ষা মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।

অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলাম এর আগে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা ও প্রশাসনিক দায়িত্ব পালন করেছেন।

এর আগে ২২ ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান শিক্ষা মন্ত্রণালয়ে পদত্যাগপত্র জমা দেন। একই দিন উপাচার্যের পদ থেকে অব্যাহতি চেয়ে রাষ্ট্রপতি বরাবর আবেদনপত্র জমা দেন তিনি।

লাখোকণ্ঠের খবর পেতে ফেসবুক পেজ ফলো করুন

আর্কাইভ