যমুনা সেতুতে ২৪ ঘণ্টায় ৩ কোটি ৩৯ লাখ টাকা টোল আদায়


স্টাফ রিপোর্টার প্রকাশের সময় : ১৮ মার্চ, ২০২৬, ১:০০ অপরাহ্ণ
যমুনা সেতুতে ২৪ ঘণ্টায় ৩ কোটি ৩৯ লাখ টাকা টোল আদায়

প্রিয়জনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে বাড়ি ফিরছেন ঘরমুখো মানুষ। এতে দেশের বিভিন্ন মহাসড়কের মতো টাঙ্গাইল-যমুনা মহাসড়ক এলাকাতেও বেড়েছে যানবাহনের চাপ।

 

গত ২৪ ঘণ্টায় যমুনা সেতু দিয়ে মোট ৪৬ হাজার ৯৪৩টি যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে ৩ কোটি ৩৯ লাখ ৪ হাজার ৬৫০ টাকা।

 

যমুনা সেতু কর্তৃপক্ষ জানায়, সোমবার রাত ১২টা থেকে মঙ্গলবার রাত ১২টা পর্যন্ত ঢাকাগামী ১৯ হাজার ৪৪৫টি যানবাহন পারাপার হয়েছে, যার বিপরীতে টোল আদায় হয়েছে ১ কোটি ৬৬ লাখ ৪ হাজার ৮০০ টাকা।

 

অন্যদিকে উত্তরবঙ্গগামী ২৭ হাজার ৪৯৮টি যানবাহন পারাপার হয়েছে। এ খাতে টোল আদায় হয়েছে ১ কোটি ৭২ লাখ ৯৯ হাজার ৮৫০ টাকা।

যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী সৈয়দ রিয়াজ উদ্দিন জানান, ঈদযাত্রা নির্বিঘ্ন রাখতে সেতুর দুই প্রান্তে মোট ১৮টি বুথ চালু রাখা হয়েছে। এর মধ্যে উভয় পাশে দুটি করে বুথ মোটরসাইকেল পারাপারের জন্য আলাদা রাখা হয়েছে।

উল্লেখ্য, ১৯৯৮ সালে চালু হওয়ার পর থেকে প্রতিদিন গড়ে ১৮ থেকে ২০ হাজার যানবাহন যমুনা সেতু অতিক্রম করে। তবে ঈদ মৌসুমে এই সংখ্যা দ্বিগুণ বা তিনগুণ পর্যন্ত বৃদ্ধি পায়, ফলে যানবাহনের চাপ

আর্কাইভ