জাতীয় ঈদগাহে একসঙ্গে নামাজ আদায় করবেন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী


লাখোকণ্ঠ অনলাইন ডেস্ক প্রকাশের সময় : ১৯ মার্চ, ২০২৬, ১:২০ অপরাহ্ণ
জাতীয় ঈদগাহে একসঙ্গে নামাজ আদায় করবেন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী

জাতীয় ঈদগাহে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী তারেক রহমান একসঙ্গে ঈদের নামাজ আদায় করবেন বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

বৃহস্পতিবার (১৯ মার্চ) জাতীয় ঈদগাহ পরিদর্শন শেষে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে এ কথা জানান তিনি।

প্রতিমন্ত্রী বলেন, জাতীয় ঈদগাহে রাষ্ট্রপতি ঈদের নামজ আদায় করবেন। প্রধানমন্ত্রীও ঈদের নামাজ আদায়ের সম্মতি প্রকাশ করেছেন। একসঙ্গে দুই ভিভিআইপিকে নামাজ পড়তে দেখা যাবে।

জিয়াউর রহমানের পথেই হাঁটছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

তিনি জানান, জাতীয় ঈদগাহে নারীসহ ৪০ হাজার মুসল্লির নামাজ আদায় করার সুযোগ থাকবে। নারীদের জন্য আলাদা ব্যবস্থা থাকবে।

সংসদে রাষ্ট্রপতির ভাষণের প্রতিবাদে বিরোধীদলের ওয়াকআউট

দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আব্দুস সালাম বলেন, তারেক রহমান সম্মতি প্রকাশ করেছেন সকাল সাড়ে আটটায় আমাদের সঙ্গে নামাজ পড়বেন।

লাখোকণ্ঠের খবর পেতে ফেসবুক পেজ ফলো করুন