বান্দরবানে আনন্দঘন ঈদ উদযাপন


মো.তুহিন হোসাইন, বান্দরবান প্রকাশের সময় : ২২ মার্চ, ২০২৬, ১২:০৩ পূর্বাহ্ণ ১৪৯
বান্দরবানে আনন্দঘন ঈদ উদযাপন

উৎসব ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে বান্দরবানে উদযাপিত হয়েছে পবিত্র ঈদুল ফিতর। শনিবার (২১ মার্চ) সকাল থেকেই শহরের অলিগলি, মসজিদ ও ঈদগাহ মাঠে মুসল্লিদের ঢল নামে।

সকাল সাড়ে ৭টায় বান্দরবান কেন্দ্রীয় ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হয় প্রধান জামাত। এতে শতশত মুসল্লি অংশ নেন। জামাতে ইমামতি করেন কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম মাওলানা ক্বারী মুহাম্মদ মুজিবুল হক।

এরপর সকাল সাড়ে ৮টায় একই স্থানে দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন জেলা স্টেডিয়াম জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা আবদুল্লাহ। এ ছাড়া জেলার বিভিন্ন মসজিদে আরও একাধিক জামাত অনুষ্ঠিত হয়।

বান্দরবানে পাহাড়ের নিচে মা–মেয়ের ম/র/দে/হ উদ্ধার

নামাজ শেষে দেশ ও জাতির শান্তি, কল্যাণ ও সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত করা হয়। মুসল্লিরা মহান আল্লাহর সন্তুষ্টি কামনায় দোয়া করেন।

ঈদের জামাত ও মোনাজাতে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিত্বসহ সর্বস্তরের মানুষ অংশ নেন।

সব মিলিয়ে সম্প্রীতি, ভ্রাতৃত্ববোধ ও আনন্দঘন পরিবেশে বান্দরবানে উদযাপিত হয়েছে পবিত্র ঈদুল ফিতর।

লাখোকণ্ঠের খবর পেতে ফেসবুক পেজ ফলো করুন

ই-প্রিন্ট

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০