যাত্রী নিয়ে বাস পদ্মায়, চলছে উদ্ধার অভিযান


সামরুজ্জামান (সামুন), কুষ্টিয়া প্রকাশের সময় : ২৫ মার্চ, ২০২৬, ৯:৩৩ অপরাহ্ণ ১৩৪
যাত্রী নিয়ে বাস পদ্মায়, চলছে উদ্ধার অভিযান

রাজবাড়ীর দৌলতদিয়া ফেরি ঘাটে প্রায় ৫০ জন যাত্রী নিয়ে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে পড়ে গেছে। এতে হতাহতের শঙ্কার কথা বলেছে বিআইডব্লিউটিসি।

একজন প্রত্যক্ষদর্শী বলেন,  কুষ্টিয়া থেকে দৌলতদিয়া ফেরি ঘাটে ফেরিতে উঠার সময় সৌহার্দ্য পরিবহনের একটি বাস পদ্মা নদীতে ডুবে যায়। দুর্ঘটনার পর স্থানীয়রা তৎক্ষণাৎ উদ্ধারকাজ শুরু করেছেন।

গোয়ালন্দ ফায়ার সার্ভিস স্টেশনের একটি ইউনিট এবং আরিচা স্টেশনের একটি ডুবুরি ইউনিট উদ্ধার কাজ চালাচ্ছে। ঢাকা ও ফরিদপুর থেকে আরো দুটি ডুবুরি ইউনিট ঘটনাস্থলে যাচ্ছে।

ইউএনও সাথী দাসকে যাত্রী ভেবে বাড়তি ভাড়া দাবি, অতঃপর…

স্থানীয় ও বেঁচে যাওয়া বাসের আরোহীদের ভাষ্যমতে, ওই বাস থেকে পাঁচ থেকে সাত যাত্রী শুরুতেই বের হতে পেরেছেন।

ফায়ার সার্ভিস বলছে, পানির নিচে বাস শনাক্ত করা গেছে। বিআইডব্লিউটিএ এর উদ্ধারকারী যান ‘হামজা’র সহযোগিতায় বাসটি উত্তোলনের চেষ্টা চলছে।

লাখোকণ্ঠের খবর পেতে ফেসবুক পেজ ফলো করুন

ই-প্রিন্ট

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০