সংবিধান সংশোধনে এমপিদের নিয়ে কমিটি গঠনের প্রস্তাব স্বরাষ্ট্রমন্ত্রীর


লাখোকণ্ঠ অনলাইন ডেস্ক প্রকাশের সময় : ২৯ মার্চ, ২০২৬, ৮:৫৫ অপরাহ্ণ
সংবিধান সংশোধনে এমপিদের নিয়ে কমিটি গঠনের প্রস্তাব স্বরাষ্ট্রমন্ত্রীর

সংবিধান সংশোধনে সরকারি-বিরোধী দলীয় সংসদ সদস্য (এমপিদের) নিয়ে আলাদা কমিটি গঠনের প্রস্তাব দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

রোববার (২৯ মার্চ) বিকেল ৩টায় ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের মুলতবি বৈঠকে পয়েন্ট অব অর্ডারে তিনি এ প্রস্তাব দেন।

ইমোশন দিয়ে নয়, রাষ্ট্র চলে সংবিধান ও আইনের মাধ্যমে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এমন প্রস্তাবনা আনা যাবে না যার প্রতিকার আইন সংশোধন ছাড়া সম্ভব না। জুলাই জাতীয় সনদ ঐতিহাসিক রাজনৈতিক দলিল। কিন্তু এই দলিলের মাধ্যমে সংবিধান পরিবর্তন হয়ে যায়নি।

অন্তর্বর্তী সরকারের কারো মধ্যে মুক্তিযুদ্ধের প্রতি শ্রদ্ধা ছিল না

তিনি বলেন, সংবিধান বিশেষজ্ঞ এবং বিশিষ্টজনদের মতামত নিয়ে পরিবর্তন করা যায়। মেজরিটির ভিত্তিতে যেতে চাই না। সমঝোতার ভিত্তিতে সংবিধান পরিবর্তন করতে চাই। যাতে জুলাই গণঅভ্যুত্থানের শহীদের আকাঙ্ক্ষা ধারণ করতে পারি।

লাখোকণ্ঠের খবর পেতে ফেসবুক পেজ ফলো করুন