সরকারি চাকরিজীবীদের সাপ্তাহিক ছুটি বাড়তে পারে


লাখোকণ্ঠ অনলাইন ডেস্ক প্রকাশের সময় : ৩০ মার্চ, ২০২৬, ২:৩২ অপরাহ্ণ
সরকারি চাকরিজীবীদের সাপ্তাহিক ছুটি বাড়তে পারে

সাপ্তাহিক ছুটি বাড়তে পারে সরকারি চাকরিজীবীদের। একই সঙ্গে ওয়ার্ক ফ্রম হোম কর্মসূচি বা অফিসের সময়সূচি পরিবর্তনের কথা ভাবা হচ্ছে। তবে বিষয়টি নিয়ে আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।

সূত্র জানিয়েছে, জ্বালানি সাশ্রয়ে ইতিমধ্যে সব সকরারি সংস্থাকে নিজস্ব প্রস্তাব তৈরি করতে বলা হয়েছে। আগামী মন্ত্রিসভা বৈঠকে এসব প্রস্তাবনা উপস্থাপন করা হবে।

শিক্ষাপ্রতিষ্ঠানে চালু হতে পারে অনলাইন ক্লাস

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রভাব পড়েছে জ্বালানি তেলে। নতুন সরবরাহ কম থাকায় মজুদ দিয়ে পরিস্থিতি মোকাবেলায় হিমশিম খাচ্ছে কর্তৃপক্ষ। দেশের জ্বালানি খাতে তৈরি হওয়া চাপ সামাল দিতে সাশ্রয়ী পদক্ষেপ নেওয়ার কথা ভাবছে সরকার।

লাখোকণ্ঠের খবর পেতে ফেসবুক পেজ ফলো করুন