নওগাঁ জেলা প্রশাসক এর নির্দেশে মোবাইল কোর্ট পরিচালনা
প্রতিনিধি
প্রকাশের সময় : ২ এপ্রিল, ২০২৬, ৭:৫৩ অপরাহ্ণ
খোরশেদ আলম, নওগাঁ: ২ এপ্রিল ‘শব্দদূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারিত্বমূলক প্রকল্পের’ আওতায় নওগাঁ জেলা প্রশাসনের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ শাকিল আহমেদ এর নেতৃত্বে নওগাঁ সদরের মশরপুর বাইপাস এলাকায় শব্দদূষণের বিরুদ্ধে একটি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় মানমাত্রার অতিরিক্ত শব্দ সৃষ্টি করায় ০৩টি পরিবহনের নিকট হতে মোট ২.৫ হাজার টাকা জরিমানা ধার্য ও আদায় করা হয় এবং হাইড্রোলিক হর্ন জব্দ ও ধ্বংস করা হয়। এ সময় শব্দদূষণের বিষয়ে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয় এবং পরিবহনের গায়ে সচেতনতামূলক স্টিকার লাগিয়ে দেওয়া হয় ।
মোবাইল কোর্টে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন নওগাঁ পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ নাজমুল হোসাইন। নওগাঁ জেলা পুলিশের একটি চৌকস দল মোবাইল কোর্টে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ছিলেন।পরিবেশ দূষণ রোধে এ ধরনের মোবাইল কোর্ট ও সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে পরিবেশ অধিদপ্তর, নওগাঁর সহকারী পরিচালক মোহাম্মদ নাজমুল হোসাইন জানান।
আপনার মতামত লিখুন :