গ্রামবাংলার ঐতিহ্য হারিকেন-কুপিবাতির অতীত


প্রতিনিধি প্রকাশের সময় : ৯ এপ্রিল, ২০২৬, ৪:৪৯ অপরাহ্ণ
গ্রামবাংলার ঐতিহ্য হারিকেন-কুপিবাতির অতীত

ড. মো. ফোরকান আল, গবেষক ও সাবেক অধ্যক্ষ: প্রযুক্তির এই যুগে আমরা গ্রাম-বাংলার অনেক ঐতিহ্য হারিয়েছি। হারিয়েছি পরিবার, সমাজ বা রাষ্ট্রে ব্যবহৃত অতি-অপরিহার্য প্রয়োজনীয় অনেক কিছু, যা ছিল একেবারেই মানুষের অতীব প্রয়োজনীয় জিনিস। বিজ্ঞানের অগ্রযাত্রা আর নিত্যনতুন আবিষ্কারের ফলে এসব প্রয়োজনীয় জিনিসের মধ্যে এরইমধ্যে বিদায় নিয়েছে ঢেঁকি, পালকি থেকে শুরু করে লাঙ্গল, জোয়াল, মইসহ অনেক কিছু। আবার অনেক সামগ্রী বিদায়ের প্রহর গুনছে। হয়তো এরইমধ্যে তারা বিলুপ্ত হবে খুব নীরবে এবং নিঃশব্দে।

বিজ্ঞানের নব নব আবিষ্কার এদের স্থান দখল নিয়েছে বেশ দাপটের সঙ্গে। এক সময়ের দুর্দান্ত দাপট নিয়ে চলা এসব সামগ্রী বর্তমান এবং আগামী প্রজন্ম তার শিশুসন্তানদের কিচ্ছা-কাহিনিতে ব্যবহার করে ঘুমের সংগীত শুনাবে সন্দেহ নেই। অথবা বার্ষিক ক্যালেন্ডারের ছবি করে এসব জিনিসের হারানো গৌরবময় ইতিহাস জাতির কাছে তুলে ধরার চেষ্টা করবে।

তবে এ কথা শতভাগ আস্থার সঙ্গে বলা যায় যে, কালের বিবর্তনে যারাই হারিয়ে যাচ্ছে বা গেছে তারা যে এ নবযুগে আবার তাদের হারানো জৌলুস নিয়ে সগৌরবে ফিরে আসবে, সেটা অসার কল্পনা ছাড়া আর কিছু নয়। তবে আমরা আশা করতে পারি অথবা দাবি জানাতে পারি, হারিয়ে যাওয়া এসব সামগ্রী চার দেয়ালে আবদ্ধ কোনো এক জাদুঘর কক্ষে রেখে তার নিজের অতীত মহিমা নতুন প্রজন্মের কাছে তুলে ধরার সুযোগ যেন করে দেওয়া হয়।

গ্রামবাংলা তথা মানুষের অতি-পরিচিত এবং শতভাগ প্রয়োজনীয় জিনিস হারিকেন ও কুপিবাতি। ভিন্ন খানে ভিন্ন নামে পরিচিত হলেও হারিকেন ও কুপিবাতি নামেই ওরা সবার কাছে পরিচিত। যা অতীতে আমাদের অস্তিত্ব ও সংস্কৃতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে ছিল। চিরচেনা এ গুরুত্বপূর্ণ সামগ্রী দেশের প্রত্যন্ত কোনো এক অঞ্চলে দেখা গেলেও আজ সেটা প্রায় বিলপ্তির পথে।

 

আর্কাইভ