নরসিংদী পুলিশ লাইন্সে নববর্ষের প্রীতিভোজ অনুষ্ঠিত


প্রতিনিধি প্রকাশের সময় : ১৪ এপ্রিল, ২০২৬, ১০:১৮ অপরাহ্ণ
নরসিংদী পুলিশ লাইন্সে নববর্ষের প্রীতিভোজ অনুষ্ঠিত

এম আর মাইনউদ্দীন, নরসিংদী: ​পহেলা বৈশাখ, বাংলা নববর্ষ-১৪৩৩ বরণ উপলক্ষে আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে নরসিংদী জেলা পুলিশের আয়োজনে প্রীতিভোজ ও পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। আজ ১৪ এপ্রিল ২০২৬ খ্রি. মঙ্গলবার দুপুরে পুলিশ লাইন্স মেসে অনুষ্ঠিত এই প্রীতিভোজে ঐতিহ্যবাহী বাঙালি খাবারের আয়োজন করা হয়।

​উক্ত প্রীতিভোজে অফিসার ও ফোর্সের সঙ্গে অংশগ্রহণ করেন নরসিংদী জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক মহোদয়। এ সময় ​প্রীতিভোজে নরসিংদী জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এবং পুলিশ লাইন্সের বিভিন্ন পদবির পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০