ইউটিউবার মিল্লাদের মৃ.ত্যু: মালয়েশীয় সেনাসদস্য গ্রে.ফ.তা.র, তদন্তে পুলিশ


লাখোকণ্ঠ অনলাইন ডেস্ক প্রকাশের সময় : ২৪ এপ্রিল, ২০২৬, ১:০৯ অপরাহ্ণ
ইউটিউবার মিল্লাদের মৃ.ত্যু: মালয়েশীয় সেনাসদস্য গ্রে.ফ.তা.র, তদন্তে পুলিশ

মালয়েশিয়ায় বাংলাদেশি ইউটিউবার মুজাহিদ মিল্লাদের (২২) প্রাণঘাতী দুর্ঘটনা দেশটি এক সেনাসদস্যের মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর কারণে ঘটেছে বলে অভিযোগ উঠেছে। ওই ঘটনায় তার স্ত্রী নাফিসা তাবাসসুম আবিদা (২০) আহত হয়ে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

মুজাহিদ মিল্লাদ ‘অ্যাডভান্স গেমিং’ (Advance Gaming) নামেই বেশি পরিচিত। গত বুধবার (২০ এপ্রিল) তিনি মারা যান।

যেভাবে ‘ফুয়েল পাস’ নিবন্ধন করবেন

সাউথ চায়না মর্নিং পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, অভিযুক্তের গাড়িটি মাজু এক্সপ্রেসওয়ের বিপরীত লেনে ঢুকে পড়ে এবং একটি ই-হেইলিং যানবাহনকে (উবার/গ্র্যাব জাতীয় গাড়ি) ধাক্কা দিলে এই দুর্ঘটনা ঘটে। ওই গাড়িতেই মিল্লাদ ও তার স্ত্রী ছিলেন।

মালয়েশিয়ায় ঘুরতে গিয়েছিল এই দম্পতি। তারা বিমানবন্দর থেকে কুয়ালালামপুরের দিকে যাচ্ছিলেন। মিল্লাদের স্ত্রী নাফিসা আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এবার দেশে আসছে পেপাল, জানালেন প্রধানমন্ত্রী

পুলিশ জানিয়েছে, মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে প্রাণঘাতী এই দুর্ঘটনা ঘটানোর অভিযোগে ৩১ বছর বয়সী এক মালয়েশীয় সেনাসদস্যকে গ্রেফতার করা হয়েছে।

কুয়ালালামপুর ট্রাফিক পুলিশ প্রধান মোহাম্মদ জামজুরি মোহাম্মদ ইসা এক বিবৃতিতে বলেন, ‘‘অভিযুক্তের ব্রেথালাইজার টেস্টের ফলাফলে দেখা গেছে, তার রক্তে অ্যালকোহলের মাত্রা নির্ধারিত সীমার চেয়ে অনেক বেশি ছিল।”

পেপাল কার্ড পাবেন ২ লাখ ফ্রিল্যান্সার

 

এদিকে, জনপ্রিয় ইউটিউবার মুজাহিদ মিল্লাদের মৃত্যুতে বাংলাদেশের অনলাইন গেমিং কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে। তাকে মৃত্যুর কারণ খুঁজে বের করে বিচারের দাবি উঠেছে।

লাখোকণ্ঠের খবর পেতে ফেসবুক পেজ ফলো করুন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০