ভ্যাট ফাঁকি রোধে পণ্যে কিউআর কোড চালুর পরিকল্পনা এনবিআরের


লাখোকণ্ঠ অনলাইন ডেস্ক প্রকাশের সময় : ২৬ এপ্রিল, ২০২৬, ১০:৪৪ অপরাহ্ণ
ভ্যাট ফাঁকি রোধে পণ্যে কিউআর কোড চালুর পরিকল্পনা এনবিআরের

ভ্যাট ফাঁকি রোধ এবং করের পরিধি বাড়াতে দেশের বাজারে প্রচলিত সব ধরনের পণ্যে কিউআর কোড বা আধুনিক ডিজিটাল ট্র্যাকিং ব্যবস্থা চালুর পরিকল্পনার কথা জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমান খান।প্রাথমিকভাবে তামাকজাত পণ্য ও বোতলজাত পানীয়সহ নির্দিষ্ট কিছু খাতে এই প্রযুক্তি ব্যবহারের কথা ভাবছে সংস্থাটি।

এনবিআর চেয়ারম্যান বলেন, উৎপাদন পর্যায় থেকেই যদি প্রতিটি পণ্যের তথ্য জাতীয় রাজস্ব বোর্ডের সিস্টেমে যুক্ত করা যায়, তবে মাঠপর্যায়ে কর ফাঁকি শনাক্ত করা সহজ হবে। বিশ্বের অনেক দেশ এরই মধ্যে ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে রাজস্ব ব্যবস্থাপনায় উল্লেখযোগ্য সফলতা পেয়েছে।

যেভাবে ‘ফুয়েল পাস’ নিবন্ধন করবেন

বাংলাদেশেও এই পদ্ধতি চালু হলে ক্রেতারা সরাসরি পণ্য স্ক্যান করে তার বৈধতা ও ভ্যাট পরিশোধের তথ্য জানতে পারবেন। কোনো অনিয়ম লক্ষ্য করলে তাৎক্ষণিকভাবে জানানো যাবে এবং তথ্য প্রদানকারীকে পুরস্কৃত করার ব্যবস্থাও থাকবে। তিনি আরও জানান, তামাক খাতে রাজস্ব ফাঁকির প্রবণতা সবচেয়ে বেশি হওয়ায়

তেলের উৎপাদন কোটা আবার বাড়ালো ওপেক-প্লাস

এই খাত দিয়েই ডিজিটাল ট্র্যাকিং শুরু করার পরিকল্পনা রয়েছে। বর্তমানে প্রচলিত ব্যান্ডরোলের নকশা ও আঠার ধরন পরিবর্তন করে উন্নতমানের কিউআর কোড যুক্ত করা হবে। পরবর্তীতে এটি সাবান, শ্যাম্পু ও টিস্যুসহ অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্যেও পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে।

লাখোকণ্ঠের খবর পেতে ফেসবুক পেজ ফলো করুন

 

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০