নয়াপল্টনে প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম জনসভায় নেতাকর্মীদের ঢল


লাখোকণ্ঠ অনলাইন ডেস্ক প্রকাশের সময় : ১ মে, ২০২৬, ৩:০৬ অপরাহ্ণ
নয়াপল্টনে প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম জনসভায় নেতাকর্মীদের ঢল

ঢাকার নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম জনসভায় নেতাকর্মীদের ঢল নেমেছে।

বৈরী আবহাওয়া উপেক্ষা করে ঢাকা মহানগরীর বিভিন্ন এলাকা ছাড়াও আশপাশের জেলা থেকে বিপুল সংখ্যক শ্রমিক ও নেতাকর্মী জুমার নামাজের পর শ্রমিক সমাবেশে যোগ দিচ্ছেন।

বিশ্বব্যাপী পালিত হচ্ছে মহান মে দিবস

সকালে নয়াপল্টনের সড়কে প্রবল বর্ষণে পানি জমলেও দুপুরের আগেই তা নেমে যায়। সমাবেশ ঘিরে নেতা-কর্মীদের মধ্যে বিপুল উৎসাহ-উদ্দীপনা দেখা যাচ্ছে। অনেকেই লাল ক্যাপ, টি-শার্ট, ব্যানার ও ঢোল নিয়ে উপস্থিত হয়েছেন। লাল টুপি মাথায় হাজারো নেতা-কর্মীর করতালি আর স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে উঠেছে পুরো এলাকা।

সমাবেশে অংশ নেওয়া কবির খান নামে একজন নেতা বলেন, এবারের মে দিবসের এই সমাবেশ শ্রমিকদের অধিকার, ন্যায্য মজুরি ও নিরাপদ কর্মপরিবেশের দাবিকে আরও জোরালোভাবে তুলে ধরবে। আমাদের নেতা তারেক রহমান এখানে উপস্থিত হবেন। তিনি আমাদের শ্রমিকদের দাবিগুলো বিষয়ে আলোচনা করবেন। আমরা সামনে থেকে শ্রমিক দিবস পালন করব।

সমাবেশ উপলক্ষে বিএনপির কার্যালয়ের সামনে ইতোমধ্যে বিশাল মঞ্চ তৈরি করা হয়েছে। বিছানো হয়েছে লাল কার্পেট। উত্তরমুখী এই মঞ্চের দুই দিকে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান, চেয়ারপারসন খালেদা জিয়া এবং চেয়ারম্যান তারেক রহমানের প্রতিকৃতি রয়েছে।

লাখোকণ্ঠের খবর পেতে ফেসবুক পেজ ফলো করুন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১