সীমান্তে ভারতের ড্রোন বিধ্বস্ত, নজরদারি জোরদার


মো. আব্দুর রাজ্জাক, লালমনিরহাট প্রকাশের সময় : ৫ মে, ২০২৬, ১০:৫০ অপরাহ্ণ
সীমান্তে ভারতের ড্রোন বিধ্বস্ত, নজরদারি জোরদার

লালমনিরহাটের পাটগ্রাম সী-মান্তে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)এর একটি ড্রোন বাংলাদেশে প্রবেশ করে বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় সীমান্তবর্তী এলাকায় সাময়িক আতঙ্ক ছড়িয়ে পড়ে। মঙ্গলবার (৫ মে) দুপুর সাড়ে ১২টার দিকে বুড়িমারী ইউনিয়নের মগলিবাড়ী সীমান্তে এ ঘটনা ঘটে।

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সূত্রে জানা গেছে, ভারতের কোচবিহার জেলার চ্যাংড়াবান্ধা এলাকার একটি বিএসএফ ক্যাম্প থেকে সীমান্ত নজরদারির জন্য ড্রোনটি উড়ানো হয়। উড্ডয়নের একপর্যায়ে এটি আন্তর্জাতিক সীমান্ত অতিক্রম করে বাংলাদেশের প্রায় ২০ গজ ভেতরে একটি ভুট্টাক্ষেতে গিয়ে পড়ে।

ঘটনার সময় মাঠে থাকা কৃষকেরা আতঙ্কিত হয়ে পড়েন। পরে স্থানীয়রা বিষয়টি বুড়িমারী বিওপিতে দায়িত্বরত বিজিবি সদস্যদের জানালে তাঁরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে ড্রোনটি উদ্ধার করে নিজেদের হেফাজতে নেন।

কালীগঞ্জে অনলাইন জু/য়া ও অবৈধ সিম চক্রের তিনজন গ্রেপ্তার

ড্রোনটি নিখোঁজ হওয়ার পর বিএসএফ তাদের সীমান্তে টহল বাড়িয়েছে। একই সঙ্গে বিজিবিও ওই এলাকায় নজরদারি জোরদার করেছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, বর্তমানে সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

তিস্তা ব্যাটালিয়ন (৬১ বিজিবি) জানিয়েছে, উদ্ধার হওয়া ড্রোনটি তাদের হেফাজতেই আছে। এ বিষয়ে বিএসএফের সঙ্গে পতাকা বৈঠকের প্রস্তুতি চলছে এবং প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া নেওয়া হচ্ছে।

ঘটনার পর মগলিবাড়ী সীমান্ত এলাকায় স্থানীয়দের সতর্কভাবে চলাচলের পরামর্শ দিয়েছে বিজিবি। ড্রোনটি যান্ত্রিক ত্রুটিতে বিধ্বস্ত হয়েছে, নাকি অন্য কোনো কারণ রয়েছে—তা খতিয়ে দেখা হচ্ছে।

লাখোকণ্ঠের খবর পেতে ফেসবুক পেজ ফলো করুন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১