লালমনিরহাটে বিপুল ডলারসহ যুবক গ্রেপ্তার


‎মো: আব্দুর রাজ্জাক, লালমনিরহাট প্রকাশের সময় : ১৪ মে, ২০২৬, ১০:৩৫ অপরাহ্ণ ৫০
লালমনিরহাটে বিপুল ডলারসহ যুবক গ্রেপ্তার

লালমনিরহাটে পুলিশের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রাসহ মো. লিখন মিয়া (২৩) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার দিবাগত রাত ২টার দিকে সদর উপজেলার গোকুন্ডা ইউনিয়নের তিস্তা টোল প্লাজাসংলগ্ন পুলিশ চেকপোস্টে অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়। লালমনিরহাট সদর থানা-এর এসআই মো. সোহাব উদ্দিনের নেতৃত্বে একটি দল ‘হাইওয়ে-০১’ অভিযানের দায়িত্ব পালন করছিল।

গোপন সংবাদের ভিত্তিতে তিস্তা টোল প্লাজার দক্ষিণ পাশে একটি অটোরিকশা থামিয়ে তল্লাশি চালানো হয়। এ সময় কুড়িগ্রামের খোচাবাড়ী এলাকার নুরনবী সরকারের ছেলে লিখন মিয়ার শরীরের বিভিন্ন স্থানে লুকিয়ে রাখা অবস্থায় ১ লাখ ৫৯ হাজার ৩০০ মার্কিন ডলার উদ্ধার করা হয়।

উদ্ধার করা মুদ্রার মধ্যে ১০০ ডলারের ১ হাজার ৫৮১টি নোট এবং ৫০ ডলারের ২৪টি নোট রয়েছে বলে জানিয়েছে পুলিশ। লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাদ আহমেদ বলেন, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে ফরেন এক্সচেঞ্জ রেগুলেশন অ্যাক্ট, ১৯৪৭ অনুযায়ী মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। জনসমক্ষে ও সাক্ষীদের উপস্থিতিতে বৈদেশিক মুদ্রাগুলো জব্দ করা হয়েছে।

লালমনিরহাটের আরও সংবাদ পড়তে ক্লিক করুন এখানে

লাখোকণ্ঠের খবর পেতে ফেসবুক পেজ ফলো করুন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১