কুষ্টিয়ায় গড়াই নদে গোসলে নেমে দুই এসএসসি পরীক্ষার্থীর মৃ.ত্যু


সামরুজ্জামান (সামুন), কুষ্টিয়া প্রকাশের সময় : ২০ মে, ২০২৬, ৮:৪০ অপরাহ্ণ
কুষ্টিয়ায় গড়াই নদে গোসলে নেমে দুই এসএসসি পরীক্ষার্থীর মৃ.ত্যু

কুষ্টিয়ায় গড়াই নদে গোসল করতে নেমে দুই এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। বুধবার দুপুর ২টার দিকে শহরসংলগ্ন হরিপুর ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন সদর উপজেলার হাটশহরিপুর এলাকার নুরুল ইসলামের ছেলে সাকিবুল ইসলাম (১৭) এবং মাহাবুল ইসলামের ছেলে অপূর্ব ইফতি তাইফ (১৬)। তারা দুজনই হাটশহরিপুর মাধ্যমিক বিদ্যালয় থেকে এবার এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলেন।

পরিবার ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, বুধবার পরীক্ষা শেষে তীব্র গরমে প্রশান্তি পেতে কয়েকজন বন্ধুর সঙ্গে গড়াই নদে গোসল করতে যান সাকিবুল ও তাইফ। একপর্যায়ে নদীর স্রোতে তলিয়ে যান তারা।

পরে স্থানীয় লোকজন বিষয়টি টের পেয়ে উদ্ধার তৎপরতা শুরু করেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালান। পরে নদী থেকে দুই পরীক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়।

এ ঘটনায় পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় এলাকাতেও ঘটনার পর গভীর শোক ও আহাজারির সৃষ্টি হয়। ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, নদীতে গোসলের সময় সতর্ক থাকার পাশাপাশি গভীর পানিতে না নামার বিষয়ে সবাইকে সচেতন হতে হবে।

কুষ্টিয়ার  আরও সংবাদ পড়তে ক্লিক করুন এখানে

লাখোকণ্ঠের খবর পেতে ফেসবুক পেজ ফলো করুন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০