লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে চো.রা.কা.র.বা.রী.দে.র ঠেকাতে বিজিবির ফাঁকা গু.লি


মো. আব্দুর রাজ্জাক, লালমনিরহাট প্রকাশের সময় : ২২ মে, ২০২৬, ১০:২০ অপরাহ্ণ
লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে চো.রা.কা.র.বা.রী.দে.র ঠেকাতে বিজিবির ফাঁকা গু.লি

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলা সীমান্তে চোরাকারবারীদের প্রতিহত করতে দুই রাউন্ড ফাঁকা গুলি ছুড়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার দিবাগত রাত ২টার দিকে উপজেলার পশ্চিম গিয়ারপাড়া সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।

বিজিবি সূত্র জানায়, রংপুর ব্যাটালিয়ন (৫১ বিজিবি)-এর অধীন কলসিমুখ বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় নিয়মিত টহলের সময় সীমান্তের মেইন পিলার-৮০৬ এর প্রায় ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পশ্চিম গিয়ারপাড়া এলাকায় একদল চোরাকারবারীকে ভারত থেকে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করতে দেখা যায়।

এ সময় বিজিবি সদস্যরা তাদের চ্যালেঞ্জ করলে চোরাকারবারীরা নির্দেশ অমান্য করে বিজিবির দিকে এগিয়ে আসতে থাকে। পরিস্থিতি নিয়ন্ত্রণ ও সতর্ক করতে টহল দলের কমান্ডার নায়েব সুবেদার রফিকুল ইসলাম–এর নির্দেশে বিজিবি সদস্যরা দুই রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে।

গুলির শব্দ শুনে চোরাকারবারীরা দ্রুত ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়। তবে এ ঘটনায় কোনো হতাহত বা আটক হওয়ার খবর পাওয়া যায়নি। নাজিউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ভারতীয় কাঁটাতারের বেড়া অতিক্রম করে চোরাকারবারীরা বাংলাদেশের দিকে প্রবেশের চেষ্টা করছিল।

লালমনিরহাটের আরও সংবাদ পড়তে ক্লিক করুন এখানে

লাখোকণ্ঠের খবর পেতে ফেসবুক পেজ ফলো করুন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১