কুষ্টিয়ায় বাস-ডাম্প ট্রাক সংঘর্ষে নিহত ৩, আহত ২০


সামরুজ্জামান (সামুন), কুষ্টিয়া প্রকাশের সময় : ২৪ মে, ২০২৬, ৯:১৮ পূর্বাহ্ণ ৭২
কুষ্টিয়ায় বাস-ডাম্প ট্রাক সংঘর্ষে নিহত ৩, আহত ২০

কুষ্টিয়ার খোকসা উপজেলায় বালুবাহী ডাম্প ট্রাকের সঙ্গে যাত্রীবাহী বাসের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ২০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক।

শনিবার বেলা সাড়ে ১১টার দিকে কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কের শিমুলিয়া কুটিপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় অর্ধশত যাত্রী নিয়ে তানহা পরিবহনের একটি বাস রাজবাড়ী থেকে কুষ্টিয়ার দিকে যাচ্ছিল। পথে একটি ভ্যানকে বাঁচাতে গিয়ে বিপরীত দিক থেকে আসা বালুবাহী ডাম্প ট্রাকের সঙ্গে বাসটির সংঘর্ষ হয়। এতে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে যায়।

কুষ্টিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু ওবায়েদ বলেন, ভ্যানটিকে রক্ষা করতে গিয়ে বাসটির সঙ্গে ট্রাকের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই হতাহতের ঘটনা ঘটে। স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসকেরা দুজনকে মৃত ঘোষণা করেন। পরে আরও এক ছাত্রীকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়।

নিহতদের মধ্যে রাফিয়া (১৫) নামে এক ছাত্রীর পরিচয় জানা গেছে। সে দৌলতপুর উপজেলার ফিলিপনগর মণ্ডলপাড়ার বাসিন্দা রুহুল আমিনের মেয়ে। অপর দুই নিহত পুরুষের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। প্রত্যক্ষদর্শী মাজেদুল ইসলাম বলেন, বালুভর্তি ট্রাকটি দ্রুতগতিতে আসছিল। নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি বাসটিকে সজোরে ধাক্কা দিলে বাসটি খাদে পড়ে যায়।

খোকসা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আরিফুল হক বলেন, আহত ২০ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়। তাঁদের মধ্যে গুরুতর আহত চারজনকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ইকবাল হাসান বলেন, হাসপাতালে নেওয়ার পর এক নারীর মৃত্যু হয়েছে। গুরুতর আহত চারজনের চিকিৎসা চলছে।খোকসা ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন কর্মকর্তা আলতাব হোসেন জানান, নিহত দুই পুরুষের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

কুষ্টিয়ার  আরও সংবাদ পড়তে ক্লিক করুন এখানে

লাখোকণ্ঠের খবর পেতে ফেসবুক পেজ ফলো করুন

 

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১