মুন্সীগঞ্জের গজারিয়ায় কাভারভ্যান-লরির সংঘর্ষে নিহত ১


শ্রীকান্ত দাস, মুন্সীগঞ্জ প্রকাশের সময় : ২৫ মে, ২০২৬, ২:০০ অপরাহ্ণ
মুন্সীগঞ্জের গজারিয়ায় কাভারভ্যান-লরির সংঘর্ষে নিহত ১

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কাভারভ্যান ও লরির সংঘর্ষে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।রোববার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার দড়ি বাউশিয়া এলাকার মানাবে ইউটার্নের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত অন্তর দাস (১৮) নোয়াখালীর চাঁদপুর গ্রামের মানিক দাসের ছেলে। তিনি দুর্ঘটনাকবলিত লরির হেলপার ছিলেন। আহত নুরুল আলম (৩০) গোপালগঞ্জ সদর উপজেলার চর বরপা গ্রামের আব্দুর রহিম মোল্লার ছেলে। তিনি কাভারভ্যানটির চালক।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকাগামী লেন থেকে ইউটার্ন নিয়ে চট্টগ্রামমুখী সড়কে ওঠার চেষ্টা করছিল একটি কাভারভ্যান। এ সময় চট্টগ্রামমুখী একটি লরি কাভারভ্যানটির ডান পাশে সজোরে ধাক্কা দেয়। এতে কাভারভ্যান চালক ও লরির হেলপার গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাঁদের উদ্ধার করে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক অন্তর দাসকে মৃত ঘোষণা করেন। আহত নুরুল আলমকে প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ভবেরচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ কামাল আখন্দ বলেন, দুর্ঘটনাকবলিত যান দুটি মহাসড়ক থেকে সরিয়ে নেওয়া হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

মুন্সীগঞ্জ নিয়ে আরও সংবাদ পড়তে ক্লিক করুন এখানে

লাখোকণ্ঠের খবর পেতে ফেসবুক পেজ ফলো করুন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১