
স্থানীয় সূত্রে জানা যায়, প্রবাসী আইন উল্লাহর ছেলে রাশেদ (১৭) নিজস্ব পুকুরে মাছ ধরতে গেলে পানিতে থাকা একটি বিদ্যুতের তারে জড়িয়ে পড়েন। তাঁকে পানিতে তলিয়ে যেতে দেখে উদ্ধার করতে পুকুরে নামেন তাঁর বাবা আইন উল্লাহ। এ সময় তিনিও একই তারে জড়িয়ে পড়েন।
পরে স্থানীয় লোকজন দুজনকে উদ্ধার করে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন।
ঘটনার বিষয়ে স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রয়োজনীয় আইনগত কার্যক্রম গ্রহণ করছে।
হবিগঞ্জ নিয়ে আরও সংবাদ পড়তে ক্লিক করুন এখানে
আপনার মতামত লিখুন :