বাহুবলে পুকুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাবা ও ছেলের মৃ.ত্যু


আজিজুল হক সানু, হবিগঞ্জ প্রকাশের সময় : ৬ জুন, ২০২৬, ৭:৪৬ অপরাহ্ণ ১২০
বাহুবলে পুকুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাবা ও ছেলের মৃ.ত্যু

হবিগঞ্জের বাহুবল উপজেলায় পুকুরে বিদ্যুতের তারে জড়িয়ে বাবা ও ছেলের মৃত্যু হয়েছে। শনিবার উপজেলার পূর্বভাদেশ্বর গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রবাসী আইন উল্লাহর ছেলে রাশেদ (১৭) নিজস্ব পুকুরে মাছ ধরতে গেলে পানিতে থাকা একটি বিদ্যুতের তারে জড়িয়ে পড়েন। তাঁকে পানিতে তলিয়ে যেতে দেখে উদ্ধার করতে পুকুরে নামেন তাঁর বাবা আইন উল্লাহ। এ সময় তিনিও একই তারে জড়িয়ে পড়েন।

পরে স্থানীয় লোকজন দুজনকে উদ্ধার করে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন।

ঘটনার বিষয়ে স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রয়োজনীয় আইনগত কার্যক্রম গ্রহণ করছে।

হবিগঞ্জ নিয়ে আরও সংবাদ পড়তে ক্লিক করুন এখানে

লাখোকণ্ঠের খবর পেতে ফেসবুক পেজ ফলো করুন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০