
সোমবার বিকেল সাড়ে ৩টায় উপজেলা প্রশাসনের আয়োজনে সাপাহার উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন নওগাঁর জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম। তিনি সীমান্ত এলাকায় আইনশৃঙ্খলা রক্ষা, সামাজিক সম্প্রীতি বজায় রাখা এবং জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, সীমান্ত অঞ্চলে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, জনপ্রতিনিধি ও সাধারণ জনগণকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
সভায় সভাপতিত্ব করেন সাপাহার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রোমানা রিয়াজ। প্রধান আলোচক ছিলেন ১৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম (পিএসসি)। তিনি সীমান্ত নিরাপত্তা নিশ্চিতকরণ এবং জনসচেতনতা বৃদ্ধিতে বিজিবির বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন।
এ সময় উপস্থিত ছিলেন সাপাহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আশিষ কুমার, অতিরিক্ত কৃষি কর্মকর্তা মনিরুজ্জামান টকি, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সারোয়ার জাহান চৌধুরী লাবু, প্রবীণ রাজনীতিবিদ অধ্যক্ষ আব্দুন নুরসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, গ্রাম পুলিশ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
সভায় সীমান্ত অঞ্চলের শান্তি, নিরাপত্তা, সামাজিক সম্প্রীতি ও জনসচেতনতা বৃদ্ধিসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। বক্তারা গুজব, উসকানি ও আইনবহির্ভূত কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানান এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সবার সহযোগিতা কামনা করেন।
মতবিনিময় সভায় অংশগ্রহণকারীরা সীমান্ত এলাকায় শান্তি, শৃঙ্খলা ও সম্প্রীতি বজায় রাখতে প্রশাসনের সঙ্গে সমন্বিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
নওগাঁর আরও সংবাদ পড়তে ক্লিক করুন এখানে
আপনার মতামত লিখুন :