মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে যোগ দিলেন ড. তোজাম্মেল হোসেন


মেহেরপুর প্রতিনিধি প্রকাশের সময় : ৯ জুন, ২০২৬, ১২:১৮ পূর্বাহ্ণ
মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে যোগ দিলেন ড. তোজাম্মেল হোসেন

মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন অধ্যাপক ড. মো. তোজাম্মেল হোসেন। সোমবার দুপুরে তিনি বিশ্ববিদ্যালয়ের কার্যালয়ে যোগদান করেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা তাঁকে ফুলেল শুভেচ্ছায় স্বাগত জানান।

যোগদান শেষে তিনি সদ্য সাবেক উপাচার্য অধ্যাপক ড. শেখ বখতিয়ার উদ্দীনের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের সার্বিক কার্যক্রম, অবকাঠামোগত অগ্রগতি এবং স্থায়ী ক্যাম্পাসের জন্য জমি নির্বাচনের বিষয় নিয়ে আলোচনা করেন। পরে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভা করেন।

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ড. তোজাম্মেল হোসেন বলেন, সাবেক উপাচার্য যেখানে কাজ শেষ করেছেন, সেখান থেকেই তিনি দায়িত্ব এগিয়ে নিয়ে যাবেন। আগামী শিক্ষাবর্ষে শিক্ষার্থী ভর্তি, স্থান নির্বাচন এবং একাডেমিক কার্যক্রম চালুর লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলেও জানান তিনি। এ জন্য তিনি মেহেরপুরবাসীর সহযোগিতা কামনা করেন।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ গতকাল এ নিয়োগসংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। প্রজ্ঞাপন অনুযায়ী, ড. তোজাম্মেল হোসেন বর্তমানে ইসলামী বিশ্ববিদ্যালয়-এর আরবি ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক হিসেবে কর্মরত রয়েছেন। তাঁকে মেহেরপুর বিশ্ববিদ্যালয় আইন, ২০২৩ (সংশোধিত-২০২৫)-এর বিধান অনুযায়ী উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, যোগদানের তারিখ থেকে চার বছর অথবা অবসর গ্রহণের তারিখের মধ্যে যেটি আগে হবে, ততদিন তিনি এ পদে দায়িত্ব পালন করবেন।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, আগামী শিক্ষাবর্ষে দুটি বিভাগে শিক্ষার্থী ভর্তি কার্যক্রম শুরু করার পরিকল্পনা রয়েছে। ড. তোজাম্মেল হোসেন মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের তৃতীয় উপাচার্য হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন।

এ সময় ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. ইয়াকুব হোসেনসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও স্থানীয় ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

মেহেরপুর  নিয়ে আরও সংবাদ পড়তে ক্লিক করু এখানে

লাখোকণ্ঠের খবর পেতে ফেসবুক পেজ ফলো করুন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০