আওয়ামী লীগকে দমন করতে গেলে কী হতে পারে, জানালেন সাবির মুস্তাফা


লাখোকণ্ঠ অনলাইন ডেস্ক প্রকাশের সময় : ৭ জুন, ২০২৬, ৮:০২ পূর্বাহ্ণ
আওয়ামী লীগকে দমন করতে গেলে কী হতে পারে, জানালেন সাবির মুস্তাফা

আওয়ামী লীগকে দমন করতে গেলে কী হতে পারে, জানালেন সাবির মুস্তাফা। বিবিসি বাংলার সাবেক প্রধান সাবির মুস্তাফা বলেছেন, বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে কী করলে কী হয়- বিএনপি সরকার অবশ্যই তা জানে। তারা বলতে পারে না যে আমরা জানতাম না।

তারা যদি মনে করে যে আওয়ামী লীগের জনসমর্থন নেই, আওয়ামী লীগ দুর্বল, সেজন্য আমি তাকে একেবারে পিটিয়ে মাটির সঙ্গে মিশিয়ে দেব, তাহলে তারা খুব ভুল করবে। কারণ তারা মাটির সঙ্গে মিশে ছিল। এখন মাটি থেকে তারা উঠছে আস্তে আস্তে। শনিবার (৬ জুন) ‘মানচিত্র’ নামের ইউটিউব চ্যানেলে প্রকাশিত এক ভিডিওতে এসব কথা বলেন তিনি।

সাবির মুস্তাফা বলেন, এখন যদি তারা (বিএনপি সরকার) মনে করে যে আবার তাদেরকে পিটিয়ে মাটির সঙ্গে মিশিয়ে দেবে, তাহলে আমার মনে হয় যে ওই সেই পরিস্থিতি আর নেই, ২০২৪ সালে যে পরিস্থিতি ছিল, সেই পরিস্থিতি আর নেই। সেই ধরনের পরিস্থিতিও হুট করে চাইলেই সৃষ্টি করতে পারবেন না। কাজেই আওয়ামী লীগকে আপনি দমন করার একটা নীতি হাতে নিতে পারেন। কিন্তু সেটার পরিণাম দীর্ঘমেয়াদ বলব না, মধ্যমেয়াদেই সুখকর হবে না।

কারো জন্য সুখকর হবে না। একটা অস্থিতিশীলতা, একটা সংঘাতের পটভূমি আস্তে আস্তে তৈরি হবে। তিনি বলেন, এই পটভূমি মানে এই ঘটনা, এই পরিস্থিতি যাতে সংঘাতের দিকে না যায়, সেজন্য সরকারকে আগেই ব্যবস্থা নিতে হবে। ব্যবস্থাটা কী হতে পারে? হয় দমননীতি, সেটা আরো বেশি সংঘাতের সম্ভাবনা সৃষ্টি করবে। না হয় তাদের এই দমননীতি থেকে সরে আসে এবং আওয়ামী লীগের সঙ্গে একটা সমঝোতা করে তাদেরকে রাজনীতিতে ফিরিয়ে আনা।

এখন এটা সরকারের ওপর নির্ভর করবে, বলটা সরকারের কোর্টে।

লাখোকণ্ঠের খবর পেতে ফেসবুক পেজ ফলো করুন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০