রাজনগরে তারেক রহমানের সফর ঘিরে নিরাপত্তা নিয়ে বিতর্ক, কর্মসূচি স্থগিতের দাবি


রাজনগর প্রতিনিধি প্রকাশের সময় : ১৩ জুন, ২০২৬, ৪:১১ অপরাহ্ণ
রাজনগরে তারেক রহমানের সফর ঘিরে নিরাপত্তা নিয়ে বিতর্ক, কর্মসূচি স্থগিতের দাবি

রাজনগর প্রতিনিধি, হাবিবুর রহমান নাজমুল: আসন্ন সফরকে কেন্দ্র করে প্রধানমন্ত্রীর নিরাপত্তা ব্যবস্থা নিয়ে রাজনগর উপজেলায় অনুষ্ঠিত এক প্রস্তুতি ও সমন্বয় সভাকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে আলোচনা সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ১১ জুন রাজনগর উপজেলায় আয়োজিত নিরাপত্তা সভায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের পাশাপাশি আওয়ামী লীগের কয়েকজন নেতাকর্মীও উপস্থিত ছিলেন। সভায় আইনশৃঙ্খলা পরিস্থিতি, জনসমাগম নিয়ন্ত্রণ এবং সফর উপলক্ষে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আলোচনা হয়।

এদিকে বিএনপির একটি সূত্র দাবি করেছে, সভায় আওয়ামী লীগের সদস্য আব্দুস শহীদ আমিনের উপস্থিতির বিষয়টি তারেক রহমানের ব্যক্তিগত সহকারীর (পিএ) নজরে আনা হয়। এরপর নিরাপত্তা সংক্রান্ত উদ্বেগের কারণে রাজনগরে নির্ধারিত কর্মসূচি স্থগিত বা বাতিল করা হয়েছে বলে তারা দাবি করেন।

তবে জেলার রাজনগর উপজেলার
স্থান পরিবর্তন হওয়ার কারনে প্রধানমন্ত্রী তারেক রহমান ১৭ই জুন আসছেন মৌলভীবাজার। জনসভা হবে মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে সেখানে ফ্যামিলি কার্ড বিতরণ করা হবে।

 

তবে এ বিষয়ে বিএনপির কেন্দ্রীয় নেতৃত্ব বা তারেক রহমানের দপ্তর থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। একইভাবে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকেও কর্মসূচি বাতিলের কারণ সম্পর্কে কোনো লিখিত বা আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি।

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০