ময়মনসিংহ নগরীর মাসকান্দায় অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান


মফিজ উদ্দিন, ময়মনসিংহ প্রকাশের সময় : ১৬ জুন, ২০২৬, ১২:০৪ পূর্বাহ্ণ
ময়মনসিংহ নগরীর মাসকান্দায় অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

ময়মনসিংহ নগরীর মাসকান্দা এলাকায় সিটি করপোরেশনের উদ্যোগে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। সোমবার (১৫ জুন) দুপুর সাড়ে ১১টার দিকে মাসকান্দা কেন্দ্রীয় বাস টার্মিনাল ও সংলগ্ন এলাকায় এ অভিযান চালানো হয়।

সিটি করপোরেশন সূত্রে জানা গেছে, মাসকান্দা কেন্দ্রীয় বাস টার্মিনালের ভেতরে একটি চক্র অবৈধভাবে অন্তত শতাধিক দোকান নির্মাণ করে জায়গা দখল করে রেখেছিল। এছাড়া ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশেও বিভিন্ন অবৈধ স্থাপনা গড়ে ওঠে, যা যান চলাচল ও বাস টার্মিনালের স্বাভাবিক কার্যক্রমে প্রতিবন্ধকতা সৃষ্টি করছিল।

অভিযানে খননযন্ত্র ব্যবহার করে কংক্রিটের অবৈধ স্থাপনাগুলো ভেঙে ফেলা হয় এবং দখলমুক্ত করা হয় সংশ্লিষ্ট এলাকা।

অভিযান চলাকালে ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রশাসক মো. রুকুনোজ্জামান রোকনসহ করপোরেশনের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মো. রুকুনোজ্জামান রোকন বলেন, “বাসস্ট্যান্ডে বাস রাখার পর্যাপ্ত জায়গা না থাকলেও অবৈধভাবে বিভিন্ন স্থাপনা নির্মাণ করে স্থান দখল করা হয়েছিল। এসব স্থাপনার কোনো বৈধ কাগজপত্র নেই। তাই সেগুলো উচ্ছেদ করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

এ সময় ময়মনসিংহ সিটি করপোরেশনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীরাও উপস্থিত ছিলেন।

ময়মনসিংহের আরও খবর পড়তে  এখানে ক্লিক করুন ।

লাখো কান্থা থেকে খবর পেতে ফেসবুক পেজটি ফলো করুন।

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০