
আয়োজকেরা জানান, অ্যাডভোকেট জামিনুর হোসেন মিঠুর ব্যক্তিগত উদ্যোগ ও অর্থায়নে কর্মসূচিটি বাস্তবায়নে সহযোগিতা করে আন্তর্জাতিক সেবামূলক সংগঠন এপেক্স ক্লাব অব মাদারীপুর। অনুষ্ঠানে শতাধিক সুবিধাবঞ্চিত শিশু ও শিক্ষার্থীর হাতে তাদের চাহিদা অনুযায়ী বিভিন্ন উপহার তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে অ্যাডভোকেট জামিনুর হোসেন মিঠু বলেন, সুবিধাবঞ্চিত শিশুদের মুখে হাসি ফোটানোই এ উদ্যোগের মূল উদ্দেশ্য। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম আরও বড় পরিসরে চালিয়ে যাওয়ার ইচ্ছা রয়েছে বলে তিনি জানান।
অনুষ্ঠানে উপস্থিত সংগঠনের নেতৃবৃন্দ ও স্থানীয় ব্যক্তিরা এ উদ্যোগের প্রশংসা করেন। তাঁদের মতে, সমাজের সুবিধাবঞ্চিত শিশুদের পাশে দাঁড়াতে এ ধরনের উদ্যোগ অন্যদেরও উৎসাহিত করবে।
এ সময় এপেক্স ক্লাব অব মাদারীপুরের সভাপতি, সংগঠনের বর্তমান ও সাবেক নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে শতাধিক শিশুর হাতে তাদের পছন্দের উপহারসামগ্রী তুলে দেওয়া হয়।
আপনার মতামত লিখুন :